আবুধাবিতে মেগা ভোল্ট শপের যাত্রা শুরু
আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মুসাফফার ১০ নাম্বার সানাইয়ার ১ম গলির মোহাম্মদ আখতার সুপার মার্কেটের সামনে মেগা ভোল্ট ইলেকট্রনিকস ও সেনিটারী শপের শুভ উদ্বোধন করলেন আহলে সুন্নত ওয়াল জামায়াত বাংলাদেশের মহাসচিব ও আঞ্জুমান নুরীয়ে রজবীয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মওলানা: আলহাজ্ব আবুল কাসেম নুরী (মাঃ জিঃ আ)।
তিনি গত সোমবার (১৪ সেপ্টেম্বর) বাদে মাগরিব দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্টানের শুভ সূচনা করেন।
এ সময়ে প্রতিষ্ঠানের তিন পার্টনার মোহাম্মদ নুর, মোহাম্মদ গবী রুবেল, মোহাম্মদ মোজাহেরসহ আরো অনেক ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন আবুধাবী কমিউনিটি নেতা জাহাঙ্গীর চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহাবুবুল আলম, ব্যবসায়ী সৈয়দ লুৎফুর রহমান, সাংবাদিক এম আবদুল মন্নান, ব্যবসায়ী’রবিউল হাছান তালুকদার, মাওলানা নুরুল আবচার তৈয়বী, আলহাজ্ব ওসমান তালুকদার, মাওলানা মোহাম্মদ সেলিম ও মৌলানা ওসমান প্রমুখ।
২৪ ঘণ্টা/এম আর/মানিক


আপনার মতামত লিখুন