খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে মৃত প্রবাসীর ভূয়া ওয়ারিশ, প্রবাসী মন্ত্রণালয়ের টাকা হাতানোর চেষ্টা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫৮ পূর্বাহ্ণ
বোয়ালখালীতে মৃত প্রবাসীর ভূয়া ওয়ারিশ, প্রবাসী মন্ত্রণালয়ের টাকা হাতানোর চেষ্টা

২৪ ঘণ্টা বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে মৃতের ভূয়া ওয়ারিশ সেজে প্রবাসী মন্ত্রণালয়ের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছেন কধুরখীলের ইউনিয়নের মোক্তার হোসেন টিপু নামের এক ব্যক্তি।

গত বছরের ৮ ডিসেম্বর কধুরখীল ইউনিয়নের আবদুল নবী মিস্ত্রি বাড়ির ওমান প্রবাসী মো.ইউছুপ মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান।

ইউছুপের মৃত্যুর পরদিন পার্শ্ববর্তী বাড়ি আবদুল লতিফ মিস্ত্রির বাড়ির হাফিজুর রহমানের ছেলে টিপু (৩০) মৃত প্রবাসীর স্ত্রী জাহেদা বেগমের কাছ থেকে ১০ হাজার টাকা দিয়ে ইউছুপের পাসপোর্টটি কিনতে চান। এতে ইউছুপের পরিবার প্রথমে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে তা ইউছুপ লোভ দেখিয়ে তা হাতিয়ে নেন।

এরপর টিপু আবেদন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডে মৃত্যু পরবর্তী সরকার ঘোষিত ৩ লাখ টাকার মৃত্যু দাবি। তাতে তিনি নিজেকে মৃত প্রবাসী মো. ইউছুপ মিয়ার একমাত্র ওয়ারিশ দাবি করেন এবং এতদ সংক্রান্ত সকল কাগজপত্র সংযুক্ত করেন।

চলতি বছরের গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার ৩শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে সর্বশেষ টাকা প্রাপ্তির ঘোষণাপত্রে স্বাক্ষর নিতে আসেন স্থানীয় চেয়ারম্যানের কাছে।

তাতে চেয়ারম্যান সব কাগজপত্র যাচাই করতে গিয়ে সন্দেহ হলে স্বাক্ষর না করায় টিপু চেয়ারম্যান ও ইউএনও’র স্বাক্ষর জাল সই দিয়ে তার ব্যাংক স্টেটম্যান্টসহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জমা দেন।

তিন লাখ টাকা প্রাপ্তির চুড়ান্ত পর্যায়ে এসে ঘটে বিপত্তি। মৃতের বাড়ির ঠিকানা আবদুল ‘নবী’ মিস্ত্রি ও মৃতের একমাত্র ওয়ারিশ টিপুর বাড়ির ঠিকানা আবদুল ‘লতিফ’ মিস্ত্রি বাড়ি উল্লেখের কারণে।

বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসলে গত ১৮ সেপ্টেম্বর সরেজমিনে তদন্তে বেরিয়ে আসে ‘থলের বিড়াল’। স্থানীয়রা জানান, টিপু প্রবাসী মৃত ইউছুপের পুত্র কিংবা আত্মীয় স্বজন কেউ নন।

এ বিষয়ে মৃত প্রবাসীর একমাত্র ভূয়া ওয়ারিশ দাবি করায় টিপুর বিরুদ্ধে গত ১৭সেপ্টেম্বর বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর ছেলে মো. আসিফ।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শরীফ উদ্দিন বলেন, মৃতের ওয়ারিশ সেজে জাল জালিয়াতির মাধ্যমে মৃত প্রবাসীর টাকা হাতিয়ে নিতে চেয়েছিলো ইউছুপ। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু বলেন, টিপু আমার স্বাক্ষর জাল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কাগজপত্র জমা দিয়েছে বলে জানতে পেরেছি।

তিনি বলেন, টিপুর বিরুদ্ধে এরকম জালিয়াতির আরো অনেক অভিযোগ রয়েছে। টিপু মৃত প্রবাসী ইউছুপ মিয়ার পুত্র নয় এবং একই বাড়িতেও তার বাড়ি নয়। তাকে আইনের আওতায় আনার দাবি করছি।

২৪ ঘণ্টা/পুজন/রাজীব

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…