আমিরাতে বঙ্গমাতা পরিষদের সভাপতিকে বিদায় সংবর্ধনা
আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধুর আদর্শের পতাকাবাহী তরী, ”বঙ্গমাতা পরিষদ” ইউ এ ই কেন্দ্রীয় কমিটি’র সভাপতি মোহাম্মদ ইকবাল বকুল চৌধুরী দীর্ঘ ২৬ বছর সুনামের সহিত প্রবাস জীবন (রেমিটেন্স সংগ্রাম) শেষ করে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুবাইয়ের একটি হোটেলে সম্মাননা স্মারক ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ সাইফুদ্দিন আহাম্মদ, সিনিয়র সহসভাপতি (সাবেক ব্যাংকার) মোহাম্মদ আব্দুল হক, সহ-সভাপতি শওকত আলী মোল্লা ও মোহাম্মদ আজাদ, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন টুটুল,যুগ্ম সাধারণ সম্পাদক জি.এমসরোয়ার(হেলাল), সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ওবাইদুল হক মানিক,
সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রানা সহ আরো অনেকে।
উপস্থিত সকলে বিদায়ী সভাপতি ইকবাল বকুল চৌধুরীর দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন এবং তিনি স্বদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির কল্যানে সকল কর্মসূচিতে নিজেকে প্রবাসীদের পক্ষ হয়ে নিবেদন করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী সভাপতি মোহাম্মদ ইকবাল বকুল সবার সম্মতিতে সিনিয়র সহ-সভাপতি ব্যাংকার মোহাম্মদ আব্দুল হককে সভাপতি পদে নিয়োগ প্রদান করেন।
২৪ ঘণ্টা/আবরার/মানিক


আপনার মতামত লিখুন