হাটহাজারীতে ভূয়া চিকিৎসককে জরিমানা
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হাটহাজারীতে গিয়াস উদ্দিন (৩০) নামে এক ভূয়া চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে সেই ভূয়া চিকিৎসকের ফার্মেসী সিলগালা করে ড্রাগ লাইসেন্স জব্দ করা হয়।
বুধবার ৩০ (সেপ্টেম্বর) উপজেলার কাটিরহাট বাজারের শাহ আমানত ফার্মেসীতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ।
সূত্র জানায়, গিয়াস উদ্দীন চিকিৎসা বিদ্যা সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ছাড়ায় ভূয়া সার্টিফিকেট ব্যবহার করে দীর্ঘ দিন ধরে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল।
খবর পেয়ে হাটহাজারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করলে গিয়াস উদ্দীন ভূয়া চিকিৎসক প্রমাণিত হয়। অভিযানে গিয়াস উদ্দীনের ভূয়া সার্টিফিকেট, প্যাড,ও ড্রাগ লাইসেন্স জব্দ করা হয়। রোগীদের সাথে প্রতারণার অপরাধে সংশ্লিষ্ট আইনে শাহ আমানত ফার্মেসীকে সিলগালা করা হয় এবং সেই সাথে ফার্মেসীর সাইন বোর্ড ধ্বংস করা সহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে গিয়াস উদ্দিনকে মুছলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়।
অভিযানের সত্যতা স্বীকার করে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শরীফ উল্লাহ জানান, ডাক্তার সেজে প্রতারনার অভিযোগ ভ্রাম্যমান আদালতে প্রমাণিত হওয়ায় শাহ আমানত ফার্মেসী নামের এক দোকানীকে জরিমানা, অবৈধ প্যাড,ভূয়া ড্রাগ লাইসেন্স জব্দ সহ ফার্মেসীটিকে সিলগালা করা হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২৪ ঘণ্টা/রহিম/পারভেজ


আপনার মতামত লিখুন