খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্প ও মেলানিয়া করোনায় আক্রান্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০, ৫:২৩ অপরাহ্ণ
ট্রাম্প ও মেলানিয়া করোনায় আক্রান্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার এক ঘনিষ্ঠ সহযোগী হোপ হিকস করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই তারা কোয়ারেন্টাইনে ছিলেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

টুইটারে এক টুইটে ট্রাম্প জানান, মিলানিয়া এবং আমি করোনা পজিটভ। আমরা কোয়ারেন্টাইনে আছি সেই সঙ্গে সেরে ওঠার জন্যে সব ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এক সঙ্গে সুস্থতার দিকে যাবো আশা করি।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, ট্রাম্পের চিকিৎসক নেভির কমান্ডার ডা. শন কনলি সাংবাদিকদের উদ্দেশ্যে একটি নোটে লিখেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাম্পের করোনা পজিটিভ বিষয়ে নিশ্চিত হয়েছেন।

তিনি আরও জানান, “রাষ্ট্রপতি এবং ফার্স্ট লেডি উভয়ই এই মুহূর্তে ভাল আছেন, এবং তারা কোয়ারেন্টাইনের সময়টুকু হোয়াইট হাউসে থাকার পরিকল্পনা করেছেন।’

কনলি আরও জানিয়েছেন “হোয়াইট হাউসের মেডিকেল টিম এবং আমি সব সময় তাদের স্বাস্থ্যের বিষয়ে নজরদারি বজায় রাখব। আমি আশা করি কোন ধরনের সমস্যা ছাড়াই রাষ্ট্রপতি সেরে উঠবেন।’

এদিকে ২ ঘণ্টা আগে আরেকটি টুইটে ট্রাম্প লিখেছিলেন, কোনও বিরতি ছাড়াই টানা কাজ করে যাওয়া হোপ হিকস করোনাভাইরাসে আক্রান্ত রয়েছেন। দুঃখজনক। ফার্স্ট লেডি ও আমি নিজেদের পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছি। এর মধ্যে আমরা নিজেদের কোয়ারেন্টাইন প্রক্রিয়া শুরু করব।

৩১ বছরের হোপ এখন পর্যন্ত ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠজন, যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সপ্তাহেই ওহাইয়োতে টেলিভিশন বিতর্কে অংশ নিতে এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণ করা ট্রাম্পের সফর সঙ্গী ছিলেন তিনি। বুধবার ক্লিভল্যান্ডে ট্রাম্পকে বহনকারী বিমান থেকে মাস্কবিহীন অবস্থায় তাকে নামতে দেখা গেছে।

বুধবার মিনেসোটায় এক সমাবেশে অংশ নিতে প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার মেরিন ওয়ানেও ট্রাম্পের সফর সঙ্গী ছিলেন হোপ।

২৪ ঘণ্টা/মতিন

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…