খুঁজুন
রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সম্পাদক ফোরামের কমিটি গঠন বরিশাল থেকে স্থান পেলেন কাজী বাবুল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ৪:১৮ অপরাহ্ণ
বাংলাদেশ সম্পাদক ফোরামের কমিটি গঠন বরিশাল থেকে স্থান পেলেন কাজী বাবুল
আবু সাঈদ, বরিশাল ব্যুারো: দেশের সংবাদপত্র শিল্পের বিরাজমান সংকট উত্তরণে মিডিয়ার বিভিন্ন সমস্যার সমাধানে এবং সাংবাদিকতা পেশার মান সুসংহত করার লক্ষ্য নিয়ে গঠন করা হয়েছে ‘বাংলাদেশ সম্পাদক ফোরাম’।
নবগঠিত ফোরামের উদ্দেশ্য ও নীতি হবে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে গণমাধ্যমের ভূমিকা সুসংহত করা। তাছাড়া গণমাধ্যমের স্বার্থ সংরক্ষণ, গণতন্ত্র সুরক্ষার জন্য সাংবাদিকতা, তথা মতপ্রকাশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে ও দেশের উন্নয়নের পক্ষে কাজ করবে ফোরাম।ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলো থেকে মুক্তিযুদ্ধের পক্ষের এবং দেশের উন্নয়ন সহযোগী হিসেবে যেসব দৈনিক পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে, তাদেরই প্রাথমিকভাবে বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে। ঢাকার এক হোটেলে ৭ অক্টোবর অনুষ্ঠিত সভায় ফোরামের একটি আহ্বায়ক ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এ কমিটিতে স্থান পেয়েছেন বরিশাল বিভাগীয় শহরের প্রতিষ্ঠিত পত্রিকা দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল।
সভায় ঢাকার ২৫টি দৈনিক পত্রিকার সম্পাদক এবং আট বিভাগীয় শহরের প্রতিষ্ঠিত পত্রিকার সম্পাদকবৃন্দ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সভায় সিদ্ধান্ত হয় যে, দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকায় জাতীয় সম্মেলনের আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সভায় ২২ সদস্যের একটি আহ্বায়ক কমিটি এবং একই সঙ্গে সাত সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।উপদেষ্টা পরিষদ: ইকবাল সোবহান চৌধুরী-সম্পাদক, ডেইলি অবজারভার; নাঈমুল ইসলাম খান- সম্পাদক, আমাদের কুমিল্লা; শ্যামল দত্ত-সম্পাদক, ভোরের কাগজ; শাজাহান সরদার-সম্পাদক, বাংলাদেশ জার্নাল; আজিজুল ইসলাম ভূঁইয়া-সম্পাদক, বাংলাদেশের খবর, : কে.এম. বেলায়েত হোসেন-সম্পাদক, ভোরের ডাক ও শরিফ সাহাবুদ্দিন-সম্পাদক, বাংলাদেশ পোস্ট।আহ্বায়ক কমিটি আহ্বায়ক : ফিকুল ইসলাম রতন- সম্পাদক, দৈনিক স্বদেশ প্রতিদিন; যুগ্ম আহ্বায়ক ও মাহমুদ আনোয়ার-ভারপ্রাপ্ত সম্পাদক, আলোকিত বাংলাদেশ; নাসিমা খান মন্টি, সম্পাদক, আমাদের নতুন সময়।
সদস্য সচিব : ফারুক আহমেদ তালুকদার- সম্পাদক, দৈনিক আজকালের খবর; সদস্য: আহসান উল্লাহ-সম্পাদক, দৈনিক জনতা; ড. এনায়েত করিম-সম্পাদক, ডেইলি ইন্ডাস্ট্রি; মো. আহসান হাবীব-সম্পাদক, দৈনিক খোলা কাগজ; দুলাল আহমেদ চৌধুরী-সম্পাদক, মানবকণ্ঠ;, মীর মনিরুজ্জামান-সম্পাদক, শেয়ারবিজ; মফিজুর রহমান খান বাবু-সম্পাদক, বাংলাদেশের আলো; রিমন মাহফুজ-ভারপ্রাপ্ত সম্পাদক, সংবাদ প্রতিদিন; এসএম মাহবুবুর রহমান-ভারপ্রাপ্ত সম্পাদক, প্রতিদিনের সংবাদ; মোহাম্মদ আশরাফ আলী-সম্পাদক, বাংলাদেশ বুলেটিন; নাজমুল আলম তৌফিক-সম্পাদক-ডেইলি সিটিজেন টাইমস; ৮ বিভাগের : কাজী নাসির উদ্দিন বাবুল-সম্পাদক, আজকের বার্তা (বরিশাল); জগদীশ চন্দ্র সরকার-সম্পাদক, স্বদেশ সংবাদ (ময়মনসিংহ); সৈয়দ ওমর ফারুক-সম্পাদক, বীর চট্টগ্রাম মঞ্চ (চট্টগ্রাম); আকবারুল হাসান মিল্লাত-সম্পাদক, দৈনিক সোনার দেশ (রাজশাহী); আহমেদ নূর-সম্পাদক, দৈনিক সিলেট মিরর (সিলেট); মকবুল হোসেন মিন্টু-সম্পাদক, দৈনিক রাজপথের দাবি (খুলনা); আব্দুল বারী তোতা-সম্পাদক, প্রথম খবর (রংপুর) ও সুমনা রায়-সম্পাদক, দৈনিক চাঁদনী বাজার (বগুড়া)।
সভায় দেশের সংবাদপত্র শিল্পে বিরাজমান বহুমুখী সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচকরা মতামত প্রকাশ করেন যে, করোনার বিরাজমান পরিস্থিতিতে ঢাকাসহ সারাদেশের অসংখ্য পত্রিকা নানামুখী প্রতিকূলতা মোকাবেলা করে টিকে আছে। সংবাদপত্রগুলোর প্রচারসংখ্যা উল্লেখযোগ্যহারে হ্রাস পেয়েছে এবং আর্থিক সংকট দেখা দিয়েছে বিজ্ঞাপন হ্রাস পাওয়ায়। সংবাদপত্র শিল্পের এই সংকট মোকাবেলায় পত্রিকাগুলোর সমস্যা নিয়ে কথা বলার জন্য সংগঠন প্রয়োজন। সরকারি বিজ্ঞাপনের বিল ও ডিএফপির ক্রোড়পত্রের বিল পরিশোধের জন্য সাংগঠনিকভাবে তথ্য মন্ত্রণালয় বা ডিএফপিতে প্রকৃত অবস্থা তুলে ধরার জন্য নেতৃত্বের প্রয়োজন।
পত্রিকাগুলোর বিরাজমান সমস্যা ও বর্তমান করোনা পরিস্থিতিতে বাস্তব অবস্থা নিয়ে ঢাকার বেশ কয়েকজন সম্পাদকের উপস্থিতিতে গত জুলাইয়ের প্রথম সপ্তাহে দীর্ঘ আলোচনা হয়। নিয়মিত প্রকাশিত মুক্তিযুদ্ধের পক্ষের সংবাদপত্রগুলোর স্বার্থ সংরক্ষণে সোচ্চার হওয়া দরকার। তার জন্য প্রয়োজন সংগঠনের। সভায় নিয়মিত প্রকাশিত পত্রিকাগুলোর সম্পাদকদের সমন্বয়ে একটি নিবন্ধনকৃত সংগঠনের প্রয়োজনীয়তা আছে বলে সবাই একমত পোষণ করেন। তারই আলোকে সভায় ঢাকা ও ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা শহরের দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের সমন্বয়ে ‘বাংলাদেশ সম্পাদক ফোরাম’ গঠনের সিদ্ধান্ত হয়। ডেইলি অবজারভার, আমাদের কুমিল্লা , ভোরের কাগজ, বাংলাদেশ জার্নাল, বাংলাদেশের খবর, বাংলাদেশ পোস্ট, স্বদেশ প্রতিদিন, ভোরের ডাক, আলোকিত বাংলাদেশ, আজকালের খবর, দৈনিক জনতা, ডেইলি ইন্ডাস্ট্রি, খোলা কাগজ, মানবকণ্ঠ, আমাদের নতুন সময়, শেয়ারবিজ, বাংলাদেশের আলো, সংবাদ প্রতিদিন, প্রতিদিনের সংবাদ, বাংলাদেশ বুলেটিন, সিটিজেন টাইমস, অর্থ সংবাদ, আজকের বার্তা (বরিশাল), স্বদেশ সংবাদ (ময়মনসিংহ), বীর চট্টগ্রাম মঞ্চ (চট্টগ্রাম), সোনার দেশ (রাজশাহী), সিলেট মিরর (সিলেট), রাজপথের দাবি (খুলনা), প্রথম খবর (রংপুর) , চাঁদনী বাজার (বগুড়া)।
২৪ঘণ্টা/এন এম রানা
Feb2

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পয়েন্ট অব অর্ডারে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

কুমিল্লার একজন কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে ‘তেল সংকট’ ও ‘রেশনিং’ এর বিষয়টি সংসদে উত্থাপিত হলে প্রধানমন্ত্রী ফ্লোর নেন।

তিনি বলেন, সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরই মধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশসহ ইমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড, তাদের ওপর যে এমবার্গো (নিষেধাজ্ঞা) ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। দুই দিন আগেই এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করি এই সমস্যা আর হবে না।

এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে। যার ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে বললেন চট্টগ্রামের ডিসি জাহিদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে বললেন চট্টগ্রামের ডিসি জাহিদ

পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, কেবল পরীক্ষার হলে এসে ভালো করার আশা করলে হবে না; সফলতার জন্য প্রয়োজন নিয়মিত অধ্যয়ন, প্রস্তুতি ও আত্মবিশ্বাস।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় ও আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে জেলা প্রশাসক কর্ণফুলী উপজেলার এজে চৌধুরী স্কুল ও ফয়জুল বারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন।

আজ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার চলমান সূচির মধ্যে এসএসসি পরীক্ষার্থীরা ইংরেজি পরীক্ষায় অংশ নেয়। জেলা প্রশাসক বলেন, ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সাধারণত কিছুটা চাপ ও সংশয় কাজ করে। সে কারণে পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং কেন্দ্রগুলোর পরিবেশ দেখতে তিনি বিভিন্ন উপজেলায় কেন্দ্র পরিদর্শন করছেন।

তিনি বলেন, “পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে পড়ার টেবিলে ফিরতে হবে। নিয়মিত পড়াশোনা, সঠিক প্রস্তুতি ও সময়ের সঠিক ব্যবহার ছাড়া ভালো ফল সম্ভব নয়। আমরা চাই, আমাদের সন্তানরা মেধাবী হয়ে গড়ে উঠুক এবং দেশের সম্পদে পরিণত হোক।”

জেলা প্রশাসক আরও বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরীক্ষাব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে পরীক্ষা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।

তিনি আজ জেলার আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার চারটি কেন্দ্র পরিদর্শন করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। তাঁদের কাছ থেকেও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার তথ্য পাওয়া গেছে।

পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, তাদের প্রস্তুতি অনুযায়ী প্রশ্ন ভালো হয়েছে এবং তারা স্বস্তির সঙ্গে পরীক্ষা দিচ্ছে।

পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শরীফ উদ্দীন, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিনসহ মাধ্যমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

জাতীয় পরিচয় নিবন্ধনের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হলেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।

রোববার (২৬ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পেশন শাখা-১ এর উপসচিব মোহাম্মদ নুর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিকল্পনা বিভাগের এ অতিরিক্ত সচিবকে এনআইডি মহাপরিচালক পদে বদলিপূর্বক পেশনে পদায়ন করা হলো।

এর আগে এনআইডির ডিজি ছিলেন সরকারের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবির। তাকে গত ১৩ এপ্রিল বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ে যায় সরকার।