খুঁজুন
বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্যেক ধর্মের মর্মবাণী হচ্ছে মানবকল্যাণ করা: চসিক প্রশাসক

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ৫:৫৬ অপরাহ্ণ
প্রত্যেক ধর্মের মর্মবাণী হচ্ছে মানবকল্যাণ করা: চসিক প্রশাসক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, প্রত্যেক ধর্মের মর্মবাণী হচ্ছে মানবকল্যাণ করা। পৃথিবীতে যত ধরণের ভাল কাজ আছে তার মধ্যে সর্বোত্তম হল অনাহারীকে অন্ন দেওয়া ও রোগীর সেবা করা।

আজ সকালে টায়গারপাসস্থ চসিক সম্মেলন কক্ষে গোলপাহাড় মহাশশ্মান নবনির্বাচিত পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রশাসক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রত্যেক ধর্মের অনুসারীরা যদি তাদের স্ব-স্ব ধর্ম ভাবগাম্ভীর্যের সাথে পালন করে তাহলে দেশের মধ্যে কোন সাম্প্রদায়িকতা, অরাজকতা ও হানাহানি থাকবে না। সবধর্মের মানুষের মৃত্যু অবধারিত। সনাতন ধর্মাবলম্বীদের শেষ যাত্রা স্থল হল শশ্মান। মন্দির এবং শশ্মান একটি পবিত্র স্থান। তাই এ শশ্মান ও মন্দির সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং তা পরিচর্যা করার জন্য পরিষদের নেতৃবৃন্দকে পরামর্শ দেন প্রশাসক।

তিনি নব নির্বাচিত পরিষদের উদ্দেশ্যে বলেন, এই মন্দিরে অতীতে যে সুনামের সাথে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

তিনি বলেন, এটি একটি ঐতিহ্যবাহী প্রাচীন মন্দির। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের। মহাশশ্মান উন্নয়নে সিটি কর্পোরেশন কিছু প্রণোদনা দিচ্ছে তবে এটা যথেষ্ট নয়- তারপরও এগিয়ে এসেছেন সনাতন ধর্মাবলম্বীদের কিছু সেবাধর্মী প্রতিষ্ঠান। তাদের সহযোগে সনাতন ধর্মাবলম্বীদের শেষ যাত্রার স্থানটিকে সিটি কর্পোরেশনের সামর্থ অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা করা হবে।

এ সময় প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, গোলপাহাড় মহশশ্মান নবনির্বাচিত পরিচালনা পরিষদে সভাপতি মাইকেল দে, সাধারণ সম্পাদক কাজল কান্তি দেব, যুগ্ম সম্পাদক সঞ্জয় ভৌমিক কাঞ্চন, মুনমুন দত্ত মুন্না, মহিলা সম্পাদক সুচিত্রা গুহ টুম্পা, রাজিন চৌধুরী রাজু, নারায়ন দাশ, প্রদীপ দাশ, অমিত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রশাসকের সাথে চিটাগাং শপিং মলের নেতৃবৃন্দের মতবিনিময়

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজনের সাথে চিটাগাং শপিং কমপ্লেক্স আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের প্রকল্প যোজন/বিয়োজন/সমন্বয় সংশোধন বিষয়ে আজ বিকেলে টাইগাপাসস্থ চসিক সম্মেলন কক্ষে শপিং কমপ্লেক্সের মালিক সমিতি ও ব্যবসায়ীদের মতবিনিম সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রশাসক বলেন, সৌন্দর্যবর্ধন বা আধুনিকায়নের নামে আমি কোন জঞ্জাল দেখতে বা রাখতে চাই না। শপিং মলের তৃতীয় তলা ঝুঁকিমুক্ত রাখা এবং মলের পাকিং এর জায়গা উন্মুক্ত রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রশাসক।

তিনি শপিং মলে আলো বাতাস চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সে ব্যাপারে সজাগ থাকার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেন। সিটি কর্পোরেশনের আইন বহির্ভূত কোন কিছু যাতে না হয় সে ব্যাপারে নজরদারী করার জন্য প্রধান রাজস্ব কর্মকর্তাকে নির্দেশ দেন। প্রশাসক জন চলাচলের রাস্তায় কোন পণ্যসামগ্রী না রাখার জন্য ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ইতোমধ্যে তাদের আপত্তির পরিপ্রেক্ষিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেবেন বলে জানান প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, এস্টেট অফিসার মো কামরুল ইসলাম, ডেভলাপার মো ইসমাইল , চিটাগাং সপিং কমপ্লেক্সের সহ সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক এস এম আবু নাছের চৌধুরী,আ ন ম সাইফুর রহমান সিদ্দিকী, আলহাজ্ব মোস্তফা কামাল, মোমিনুল হক মো নজরুল আনসারী, মঈনুল ইসলাম, মোরশেদ উদ্দিন আহমদ, জি এম আজমল খান প্রমূখ।

তিন সংসদ সদস্যে’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, সাবেক মন্ত্রী ডা. মোহাম্মদ আফসারুল আমিন চৌধুরী এমপি ও এম.এ লতিফ এমপি’র সুস্থতা কামনায় আজ বিকেলে টাইগারপাসস্থ চসিক সম্মেলন কক্ষে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে তাদের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব আবু সাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস, রাজস্ব কর্মকর্তা শাহিদা ফাতিমা, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম, এস্টেট অফিসার মো. কামরুল ইসলাম চৌধুরী, মাওলানা হারুন উর রশিদ চৌধুরী, মাওলানা কারী ইউনুচ কাদেরী, আবদুর রহমান, মাহবুবুর রহমান, আবদুল গাফ্ফার, ওয়াহিদুল আলম, আব্দুল্লাহ আল ছালেহ, জামাল উদ্দিন, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, মো. সোহেল আরমান, মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা সেলিম কাদেরী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে মুনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ।

২৪ ঘণ্টা/রিহাম

 

Feb2

কাপ্তাই হ্রদে ৬০ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
কাপ্তাই হ্রদে ৬০ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধি ও কার্প জাতীয় মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এর নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত মোট ৬০ মেট্রিক টন মাছের পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে বিএফডিসির ফিশারিঘাটে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের অতিরিক্ত চেয়ারম্যান মো. ইমাম উদ্দীন কবীরের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এছাড়া প্রজনন মৌসুমে মাছের প্রজনন নিশ্চিত করতে আগামী ৩ মাস পর্যন্ত মৎস্য আহরণ বন্ধ রাখা হয়েছে। চলমান নিষেধাজ্ঞাকালে প্রায় ২৭ হাজার নিবন্ধিত জেলে পরিবারের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্ধোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (স.দা) ড. অনুরাধা ভদ্র, বর্ডার গার্ড বাংলাদেশের রাঙামাটি কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম এবং পৌর প্রশাসক মো. মোবার হোসেন।

প্রধান অতিথি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদ দেশের মৎস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানকার মাছ দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। উৎপাদন ও রপ্তানি আরও বাড়াতে গবেষণা কার্যক্রম জোরদার করা হচ্ছে বলেও তিনি জানান।

‎তিনি আরও বলেন, জেলেদের ভিজিএফ কার্ডের আওতায় বর্তমানে যে ২০ কেজি চাল দেওয়া হয়, তা সমতলের জেলেদের মতো ৪০ কেজিতে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। কাপ্তাই হ্রদ দূষণমুক্ত রাখতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

চলতি বছরের ২৪ এপ্রিল থেকে পরবর্তী তিন মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা ও বিপণন নিষিদ্ধ রয়েছে।

চট্টগ্রামের এসপি হলেন রমনার ডিসি মাসুদ আলম

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
চট্টগ্রামের এসপি হলেন রমনার ডিসি মাসুদ আলম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি বগুড়া জেলায়। রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নানা কারণে আলোচনায় আসেন এবং কর্মদক্ষতার জন্য সুনাম অর্জন করেন।

বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি এলাকায় বিভিন্ন দাবিদাওয়া নিয়ে হওয়া আন্দোলন নিয়ন্ত্রণে তার ভূমিকা প্রশংসিত হয়।

রমনা বিভাগের ডিসি হিসেবে যোগদানের আগে মাসুদ আলম পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন।

স্বাস্থ্য সেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
স্বাস্থ্য সেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ‘স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তাবায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। সরকারি হাসপাতালগুলো অতিরিক্ত চাপের মধ্যে রয়েছে এবং অনেক মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত। তিনি উল্লেখ করেন, মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশ মানুষকে নিজ পকেট থেকে দিতে হয়। ফলে অসুস্থতা এখনো দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ।

ঢাকা-১৭ এলাকার মানুষের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, কড়াইল, ভাষানটেক, সাততলার মানুষ এই শহরকে সচল রাখে। পোশাকশিল্প, নির্মাণ… সবখানে তাদের শ্রম। অথচ তারাই সবচেয়ে বেশি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। আমাদের লক্ষ্য এসব এলাকার মানুষ যাতে আর চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।

তিনি আরও বলেন, নিম্নআয়ের মানুষের বড় একটি অংশ প্রায় ৪২.৬ শতাংশ মানুষ প্রতিদিনের স্বাস্থ্য সমস্যার সমাধান খুঁজতে স্থানীয় ফার্মেসির ওপর নির্ভর করেন, যা ঝুঁকিপূর্ণ। তারা অসুস্থ হওয়ার সুযোগ পায় না কারণ অসুস্থতা মানেই আয় বন্ধ।

ডা. জুবাইদা বলেন, আমাদের এই এলাকাবাসীর মধ্যে কয়েকজন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী প্রয়োজন, যারা সবাইকে অবহিত করবেন এই চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নাম। সেই নাম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। আমি আশাবাদী, ঢাকা-১৭ আসনের অন্তর্গত স্বেচ্ছাসেবী ও কুর্মিটোলার সদস্যরা একত্রিত হয়ে বহু প্রাণ বাচাঁতে সক্ষম হবে। এখানকার স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে। কারণ আমরা বিশ্বাস করি, স্বাস্থ্য সেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার।

এর আগে ডা. জুবাইদা রহমান কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্যাথলজি প্যাভিলিয়ন, গ্যাস্ট্রোলিভার সেন্টার ও ৫০ শয্যা আইসিইউর উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসাসেবার মান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, সরকারের লক্ষ্য সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে।

ডা. জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের সমন্বয়ে এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি মানুষকে চিকিৎসাসেবার আওতায় আনা সম্ভব হবে।