খুঁজুন
রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির রাজাপুরে সাংবাদিক ক্লাবে সন্ত্রাসী হামলা ও ভাংচুর

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ৫:০৬ অপরাহ্ণ
ঝালকাঠির রাজাপুরে সাংবাদিক ক্লাবে সন্ত্রাসী হামলা ও ভাংচুর
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের থানা রোডস্থ সাংবাদিক ক্লাবে সন্ত্রাসীরা হামলা ও ভাংচুর করে কয়েক লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।
সোমবার (১২,অক্টোবর) সন্ধ্যার এঘটনায় রাজাপুর থানায় রাতেই লিখিত অভিযোগ দায়ের করেছে সংগঠনের সহসভাপতি আলমগীর শরীফ। অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার সন্ধ্যায় মাগরিবের আজান দিলে সংগঠনের সদস্যরা থানা মসজিদে নামাজ আদায়ের জন্য তালা দিয়ে যায়।
এসময় আবুল হাসানাত সুমন, জাকারিয়া সুমন, রাজিব ফরাজি, জাকারিয়া নয়ন, দুলাল তেওয়ারী, কাজল শরীফ, রেজোয়ান, জাহিদুল ইসলামসহ আরো ১০/১২জন দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক ক্লাবে হামলা চালায়। দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ক্যামেরা ও ল্যাপটপ লুটে নেয় এবং টেলিভিশন-আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। কয়েক লাখ টাকা মূল্যের মালামাল লুটে নিয়ে আরো লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত করে।
সাংবাদিক ক্লাবের সভাপতি আঃ রহিম রেজা (ইনডিপেন্ডেন্ট টিভি) জানান, মাগরিবের নামাজ পড়তে গেলে তখন সুযোগ বুঝে আমার অফিসে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কি ব্যবস্থা নেয় তার অপেক্ষায় আছি। পরবর্তি কর্মসূচী পরে জানানো হবে।
রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন সংস্কার করে ভাড়া চুক্তিতে সাংবাদিক ক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী ডিসেম্বর পর্যন্ত সেই চুক্তির মেয়াদ শেষ হবার পুর্বেই ভবন ছাড়ার নোটিশ দেয়ায় আদালতে মামলা চলমান রয়েছে। বিচারাধীন মামলায় স্থিতিবস্থা বজায় রাখার আদেশকে লংঘন করে আদালত অবমাননা করা হয়েছে।
বিষয়টি আদালতকেও যথাযথভাবে অবহিত করা হবে। অপরদিকে কৃষি ব্যাংকের সামনের একটি পরিত্যক্ত অবহেলিত ভবন লিজ নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই হামলাকারীরাই ভাংচুর করে। উপজেলা ভাইসচেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু থানায় সাধারন ডায়েরী করেছেন। তিনি জানান, রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন লিজ নিয়ে সংস্কার করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে।
সম্প্রতি স্কুল পরিচালনা কমিটির সাথে প্রেক্ষাপটের কারনে আদালতে মামলা চলমান রয়েছে। বিচারাধীন মামলায় স্থিতিবস্থা বজায় রাখার আদেশকে লংঘন করে আদালত অবমাননা করা হয়েছে। থানায় জিডি করেছি, এ বিষয়ে আদালতের নির্দেশনা ভঙ্গ করার অভিযোগে মামলা দায়ের করা হবে।
রাজাপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
২৪ঘণ্টা/এন এম রানা/আতাউর
Feb2

এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

জাতীয় পরিচয় নিবন্ধনের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হলেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।

রোববার (২৬ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পেশন শাখা-১ এর উপসচিব মোহাম্মদ নুর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিকল্পনা বিভাগের এ অতিরিক্ত সচিবকে এনআইডি মহাপরিচালক পদে বদলিপূর্বক পেশনে পদায়ন করা হলো।

এর আগে এনআইডির ডিজি ছিলেন সরকারের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবির। তাকে গত ১৩ এপ্রিল বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ে যায় সরকার।

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ১০ম সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, নৈশভোজ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ণ
হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, নৈশভোজ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

হোয়াইট হাউজের সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিল্টন হোটেলে আয়োজন করা হয়েছিল নৈশভোজের। সেই হোটেলের লবিতে এসে গুলি ছোড়ে এক বন্দুকধারী। এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নিয়েছেন তার গোয়েন্দা সদস্যরা।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। বাঙ্কেট হলের ভেতরই অনুষ্ঠানটি হচ্ছিল।

কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

হোয়াইট হাউজ সাংবাদিক প্রতিনিধি অ্যাসোসিয়েশনের সভাপতি ওইজা জিয়াং জানিয়েছেন, নৈশভোজের অনুষ্ঠানটি আবারও শুরু হবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকেও ওই নৈশভোজের অনুষ্ঠানের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছে একটি সূত্র।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজে যেসব সাংবাদিক কাজ করেন তাদের নিয়ে প্রতিবছর এ নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিক ছাড়াও মিডিয়া অঙ্গনের তারকারাও ছিলেন। গুলির ঘটনার পর তাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তা বাহিনীর এক সদস্য বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, এক বন্দুকধারী হোটেলটিতে এসে গুলি ছোড়ে। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা সেটি স্পষ্ট করেননি তিনি।

গুলির শব্দের সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো বাঙ্কেট হলটিতে অবস্থান নেন। এ সময় তারা সেখানে থাকা অতিথিদের বিভিন্ন নির্দেশনা দেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডিকে সরিয়ে নেন।