খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

অনেকেই টাকার জোরে রাতারাতি সম্পাদক হয়েছেন-পিআইবি ডিজি জাফর ওয়াজেদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ১১:২৬ অপরাহ্ণ
অনেকেই টাকার জোরে রাতারাতি সম্পাদক হয়েছেন-পিআইবি ডিজি জাফর ওয়াজেদ

২৪ ঘণ্টা, গণমাধ্যম ডেস্ক : প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ-পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, টাকা থাকলেই সম্পাদক হওয়া যায় না। সম্পাদক হতে যোগ্যতা লাগে।

অনেকেই টাকার জোরে রাতারাতি সম্পাদক হয়েছেন, যারা সম্পাদক হয়েছেন তাদের বেশির ভাগই যোগ্যতা নেই। উনারা নিজেদের সুবিধার জন্য সংবাদপত্রকে ব্যবহার করছেন।

আজ রবিবার (১৮ অক্টোবর) সকালে রংপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ-পিআইবির তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রংপুরে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াতে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করেছে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ-পিআইবি।

প্রথম দিনে অনুসন্ধানী রিপোর্টিংয়ের সমস্যা, সম্ভাবনা, করণীয়, অনুসরণীয় বিষয়সহ বিভিন্ন দিক নিয়ে তথ্যমূলক আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে।

প্রশিক্ষণের আনুষ্ঠানিকতা পর্বে স্বাগত বক্তব্য রাখেন রংপুর প্রেস ক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সরকার।

প্রশিক্ষণ অনুষ্ঠানে সভা প্রধান হিসেবে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে সরকারিভাবে সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া হয় না। পিআইবি দেশের সবখানে প্রশিক্ষিত ও দক্ষ সাংবাদিক গড়ার ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করছে।

তিনি বলেন, পত্রিকা বা মিডিয়া যত বেশি অনুসন্ধানী রিপোর্টিং করতে পারবে, তাদের ততবেশি পাঠক সৃষ্টি হবে। অজানা তথ্য যা কেউ প্রকাশ করতে চায় না, সেই রহস্যের গভীরে ঢুকে অনুসন্ধান করে তথ্য উন্মোচন করা যায়- এমন অনুসন্ধানমূলক রিপোর্ট করতে হবে।

সরকার সাংবাদিকদের জীবনমানের উন্নয়নের সঙ্গে পেশাগত উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও মন্তব্য করে তিনি মহান মুক্তিযুদ্ধে প্রয়াত সাংবাদিক খন্দকার গোলাম মোস্তফা বাটুল সম্পাদিত রংপুর অঞ্চল থেকে প্রকাশিত সাপ্তাহিক রণাঙ্গন পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, ডিসেম্বরে বাঙলা মুক্ত এ শিরোনামে প্রকাশিত রণাঙ্গনের ওই সংবাদ ছিল অনুসন্ধানী; যা অন্য কেউ করতে পারেনি। এ সংবাদ মুক্তিযুদ্ধে অংশ নেয়া বাঙালিদের মনে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছিল।

২৪ ঘণ্টা/রাজীব

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…