খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দীঘিনালা ছাত্রলীগ পরিবারতন্ত্রের পথে হাটছে, অভিযোগ নেতাকর্মীদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ৭:৩১ অপরাহ্ণ
দীঘিনালা ছাত্রলীগ পরিবারতন্ত্রের পথে হাটছে, অভিযোগ নেতাকর্মীদের

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ছাত্রলীগ পরিবারতন্ত্রের পথে হাটছে অভিযোগ তুলে আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতির বৈঠক বয়কট করেছে নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা চলাকালীন একপর্যায়ে বিভিন্ন ইউনিয়ন কমিটির কার্যক্রম, অনুমোদন এবং স্বজনপ্রীতির অভিযোগ তুলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুলী কুমার দে সহ বেশ কয়েকজন নেতাকর্মী বয়কট করেন।

দীঘিনালা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল কুমার দে মুঠোফোনে জানান, দীঘিনালা উপজেলার ৫ ইউনিয়ন ও দীঘিনালা ডিগ্রী কলেজসহ ছাত্রলীগের ৬ টি ইউনিট থাকার কথা। মেরুং ইউনিয়ন ও কবাখালী ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি না থাকলেও বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সম্মেলনের আগে গোপনে এসব কমিটিকে কার্যকর দেখিয়ে কাউন্সিলর করতে চাচ্ছেন। এছাড়া বর্তমান কমিটির সহ সভাপতি নুর হোসেনকে আহ্বায়ক করে বৈঠকে তার পেশ করেন। এর পেছনে মূল কারণ মাহবুব আলমের আপন ছোট ভাই মেহেদী আলমকে তার স্থলে সভাপতি করা। ছাত্রলীগকে পারিবারিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে এমন হীন কাজ করায় নেতাকর্মীরা সভা বয়কট করে উঠে আসেন। আমরা উপজেলা আওয়ামীলীগ ও জেলা ছাত্রলীগকে এ বিষয়ে অবহিত করেছি।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু জানান, উপজেলা ছাত্রলীগ চাইলে যে কোন সময় ইউনিয়ন কমিটির অনুমোদন দিতে পারেন। মেরুং ইউনিয়নের কমিটি নিয়ে কিছু জটিলতা আছে, এ ছাড়া কবাখালী ইউনিয়ন ছাত্রলীগের কমিটির নির্বাচিতরা আসন্ন সম্মেলনে কাউন্সিলর হচ্ছে কিনা এটাও সিদ্ধান্ত নিবে উপজেলা আওয়ামীলীগ ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

দীঘিনালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম জানান, জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র পরামর্শে এবং উনার উপস্থিতিতে আগামী ৬ নভেম্বর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখানে শুধু আমার ভাই একা নয়, সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রতিদ্বন্দ্বীতা করতে চান। জেলা ও উপজেলা আওয়ামীলীগ এবং জেলা ছাত্রলীগ সম্মেলনের দিন যে রকম সিদ্ধান্ত দিবেন তা পালনে আমরা প্রস্তুতি নিয়েছি। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসরণ করে সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা জানান, ছাত্রলীগের যেকোন কমিটি গঠনের ক্ষেত্রে গঠনতন্ত্র অনুসরণ করা হয়। সম্মেলন অনুষ্ঠিত করার যে রকম নিয়ম রয়েছে তার কোন ব্যত্যয় হবে না এ ক্ষেত্রেও।

২৪ ঘণ্টা/রিহাম/প্রদীপ

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…