খুঁজুন
, ,

গণমাধ্যম বর্জনের সংস্কৃতি: একটি পাঠ প্রতিক্রিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 21 October, 2020, 11:19 pm
গণমাধ্যম বর্জনের সংস্কৃতি: একটি পাঠ প্রতিক্রিয়া

প্রদীপ চৌধুরী : চলতি সপ্তাহে দেশে কয়েকটি বেসরকারি সম্প্রচার মাধ্যমে ইতোপূর্বে প্রচারিত কিছু প্রতিবেদন নিয়ে দেশের পরিচিত ধর্মীয় বক্তারা বিরুপ অবস্থানের জানান দিয়েছেন। তাঁরা সুনির্দিষ্টভাবে অভিযোগ উত্থাপনের সাথে সেসব টিভিকে বর্জনের আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও অন্যান্য মাধ্যমে। এতে গণমাধ্যম জগতে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

গণমাধ্যম সমাজের কর্তাব্যক্তিরা অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে জানান দিলেও বর্জনের সপক্ষে প্রচারণা থেমে নেই। বরং বর্জনপক্ষ সংঘবদ্ধ শক্তিতে আরো সুসংগঠিত উপায়ে দেশ-বিদেশের বাংলাভাষী দর্শক শ্রোতাদের দৃষ্টি কামনায় নিরন্তর সচেষ্ট রয়েছেন। দেশের সাধারণ পাঠক-দর্শক-শ্রোতারা দুই পক্ষের অনাকাঙ্খিত বাদ-বিবাদে নিজেদের নিরাপদ দূরত্বে রাখাটাই স্বাভাবিক। কারণ, ভোক্তা হিশেবে খবরের দর্শক-শ্রোতাদের কাছে অন্যসব বিনোদন কনটেন্ট’র মতো সামাজিক মাধ্যমে চলমান এই বাগবিতন্ডা নিরেট একটি কর্পোরেট মিডিয়ার নিজস্ব বিষয় বলে মেনে নিচ্ছেন।

একজন সাধারণ গণমাধ্যমকর্মী হিশেবে আমার কাছে বিষয়টি মোটেই সাদামাটা কোন বিরোধ নয়। বরং এটি একটি সংবেদনশীল, গুরুত্ববহ এবং দ্বিপাক্ষিক আলোচনার বিষয়। দেশে এ ধরনের পরিস্থিতি এটিই একমাত্র এবং নতুন নয়। জনপ্রিয় বাংলা দৈনিক ‘প্রথম আলো’ তাঁর জন্মলগ্ন থেকেই নানামুখী বৈরীতা মোকাবেলা করে আসছে। কখনো ধর্মীয় ব্যক্তিত্ব, কখনো ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠি, কখনো সরকারিদল হিশেবে ‘বিএনপি-আওয়ামীলীগ’ আবার কখনো অন্যান্যরা। শুধু ‘প্রথম আলো’ নয়; ইংরেজি দৈনিক ‘নিউ এইজ’ বাংলা দৈনিক ‘সমকাল’ও ‘ওয়ান-ইলেভেন’ সরকারের সময়ে হেনস্থার মুখোমুখি হয়েছে।

এখনো ‘বিডিনিউজসহ অনেক ছোটবড়ো গণমাধ্যম নানা রকমের চাপ সামলে পথ পাড়ি দিচ্ছে। ধর্মপ্রধান রাজনীতিপ্রবণ দেশ হিশেবে একটি গণমাধ্যমের সামনে যখন ধর্মীয় ব্যক্তিত্বরাই প্রধানতম প্রতিপক্ষ হিশেবে আত্মপ্রকাশ করেন; তখন সত্যিই পরিস্থিতি অনেক নাজুক হয়ে উঠে। অতীতের তিক্ত অভিজ্ঞতা সাক্ষ্য দেয়, ‘রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম’-এর পাশে কেউ না থাকার। শুধু তাই নয়, আত্মপক্ষ সমর্থনের সুযোগও মেলে না। হয় আত্মসর্মপন নয়তো স্বেচ্ছায় আত্মগোপনে চলে যাওয়া। এই পন্থায় একটি স্বাধীন দেশে ‘ইনসাফ’ হতে পারেনা।

প্রচলিত আইন-আদালতের চৌহদ্দিকে আমলে না নিয়ে সাময়িক জনপ্রিয়তাবাদের কাছে মাথানত অথবা সংখ্যাগরিষ্ট জনগোষ্ঠির কন্ঠকেই জিতিয়ে দেয়ার মানসিকতা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর ফলে সত্য-অসত্য উদঘাটনের পথ যেমন রুদ্ধ হয় তেমনি সমাজেও এক ধরনের অন্ধত্ব প্রতিষ্ঠিত হবার পথ অবারিত করে।

ঘটনার সূচনা হয়েছে ঢাকসু’র সদ্য সাবেক ভিপি নুরুল হক নূরের সাথে একাত্তর টিভি’র সংলাপে যাওয়া না যাওয়ার বিরোধ থেকে। তাঁকে জড়িয়ে দায়েরকৃত একটি ধর্ষণচেষ্টার এজাহারের সূত্র ধরে একাত্তর টিভি নূরকে একটি সরাসরি সংলাপে যুক্ত হবার আহ্বান জানানো হয়। সেই সংলাপ আলোর মুখ না দেখলেও চাউর হয়েছে, ‘একাত্তর’ বনাম ‘ব্যক্তি নূর’-এর বাহাস। সেই লড়াইয়ের এক পর্যায়ে আলোচিত ছাত্রনেতা নুরুল হক নূর সামাজিক মাধ্যমে একাত্তর টিভিকে বর্জনের প্রথম আহ্বান জানান।

প্রথমদিকে বিষয়টি ছোট পরিসরে থাকলেও শেষতক সেই বিরোধের ‘আগুনে ঘি ঢালা’র মতো হয়ে দৃশ্যপটে চলে আসেন সাম্প্রতিক আলোচিত অনেক ধর্মীয় ব্যক্তিত্বরা। এই টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত সংলাপ অনুষ্ঠানে এর আগে অতিথিদের সাথে টিভি উপস্থাপক বা উপস্থাপিকার পুরনো তর্কাতর্কি বা মতানৈক্যকে পুঁজি করে নামে-বেনামে জড়িয়ে পড়েন অন্যরাও।

ধর্মীয় ব্যক্তিত্বরা ‘একাত্তর টিভি’র বিরুদ্ধে অভিযোগ তোলেন প্রতিষ্ঠানটির উদ্দেশ্য এবং সাংবাদিকতার নীতি নৈতিকতা নিয়েও। দেশের অচেতন-সচেতন সব মানুষই তথ্য প্রযুক্তির বদৌলতে ‘একাত্তর টিভি’সহ অন্যান্য গণমাধ্যম ধর্মীয় ব্যক্তিত্বদের সম্পৃক্ত করে কী ধরনের সংবাদ প্রতিবেদন প্রচার করেছে; সেটি এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে।

পরিবেশিত সংবাদভাষ্যে যেসব ধর্মীয় সমাবেশের উদ্ধৃতি খন্ডিতভাবে যুক্ত করা হয়েছে, সেসব সমাবেশে তিনি বা তাঁদের দেয়া পুরো বক্তব্যও ফেইসবুক, টুইটার, ইউটিউব-এর মাধ্যমে সহজেই সংগ্রহযোগ্য। যেকোন গণমাধ্যম-এর পরিচালন নীতি বা কৌশল নিয়ে যেকারো আপত্তি থাকতেই পারে।

তেমনিভাবে ‘একাত্তর টিভি’র পরিবেশিত আলোচিত খবরগুলোর পেছনে তাঁদের মনোজাগতিক অবস্থান কী ছিল সেটিও অজানা থাকতে পারে। মানুষ মাত্রেই ভুল করা এবং সংশোধন হওয়া স্বাভাবিক। মহাজ্ঞানী মানুষও বিভ্রান্ত হতে পারেন। তবে মানুষের ধর্মীয় ভাবাবেগে ঘাত-প্রতিঘাত সৃষ্টি করে, এমন তৎপরতা ব্যক্তিগতভাবে আমার অপছন্দ। দেশের ধর্মপ্রাণ প্রায় সব মানুষই ধর্ম নিয়ে বিরোধকে গ্রহণ করতে চান না। অনেক সময় সজ্ঞানে বিদগ্ধ ব্যক্তিত্বরাও ধর্মীয় বিরোধপূর্ন আলোচনাকে এড়িয়ে চলেন।

একজ ধর্মীয় ব্যক্তিত্বের সব ভাষণই সবার কাছে গ্রহণযোগ্য বা সর্বজনগ্রাহ্য হবে, এমন মনে করার কোনই যৌক্তিক সুযোগ নেই। ‘একাত্তর টিভি’ এবং অন্যান্য গণমাধ্যম সারাদিনে এবং বছরজুড়ে যেসব সংবাদ পরিবেশন করে তার বেশিরভাগই জনগুরুত্বপূর্ন। অনেক গণমাধ্যম প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়াও বছরের অনেকদিন মূল্যবান চিন্তা ও জ্ঞানঋদ্ধ ধর্মীয় আলোচনা উপস্থাপন করেন। সেখানে অনেক ধর্মীয় ব্যক্তিত্ব সরাসরি টেলিফোনে দর্শক-শ্রোতাদের অনেক কঠিন প্রশ্নের সহজ উত্তর প্রদান করেন। যেকোন গণমাধ্যমের পরিবেশনায় একজন সম্মানিত ব্যক্তিত্ব আহত বা অসম্মান বোধ করলে তিনি প্রতিবাদ প্রেরণের পাশাপাশি সংক্ষুব্ধ হলে আইনেরও আশ্রয় নিতে পারেন।

তাই বলে এসব অজুহাতে কোনো গণমাধ্যম রাজনৈতিকভাবে চরম পক্ষপাতদুষ্ট বা সংবাদ নিরপেক্ষতার অবস্থানকে পেছনে ফেলে ক্ষমতার লেজুড় হয়ে উঠুক; সেটি এদেশের সাধারণ মানুষ অতীতেও মেনে নেয়নি। ভবিষ্যতেও নেবে না। এর ফলে একটি গণমাধ্যমের সপক্ষের জনমত এবং গণভাবজগত নষ্ট হয়ে যেতে পারে। এ ধরনের বৈরি পরিবেশ মোকাবেলা করে টিকে থাকা গণমাধ্যম হিশেবে ‘প্রথম আলো’ ‘সমকাল’ ‘দি ডেইলি স্টার’ এবং সর্বশেষ ‘বিডিনিউজ’ আমাদের সামনে বড়ো উদাহরণ।

আমি ব্যক্তিগতভাবে ‘একাত্তর টিভি’র সংবাদ এবং সংলাপ প্রায়ই দেখার চেষ্টা করি। এই সময়ে যেকটি প্রতিবেদন নিয়ে ধর্মীয় ব্যক্তিত্বদের বড়ো রকমের আপত্তি রয়েছে, সেসব বিষয় নিয়ে দ্বিপাক্ষিক অথবা মধ্যস্থতাকারীর মাধ্যমে খোলামেলা আলোচনার সুযোগ রয়েছে। পরমত সহিষ্ণুতার পথ ছেড়ে জেদাজেদি কোনপক্ষের জন্যই শুভফল বয়ে আনতে পারেনা।

গণমাধ্যমকর্মীদের যদি সমাজের শ্রদ্ধার পাত্র ধর্মীয় ব্যক্তিত্বরা পরিহার করেন বা প্রাতিষ্ঠানিকভাবে বর্জনের পথে চলা সামাজিকভাবে অপ্রীতিকর। পৃথিবীর প্রত্যেকটি ধর্মেই ভুল শোধরানোর লক্ষে আলোচনার সপক্ষে যুক্তিগ্রাহ্য পথ খোলা আছে।
ভুুলে গেলে চলবে না, একটি গণমাধ্যমহীন সমাজ এখন আর ভাবার সুযোগ নেই। যেই বিরোধ দেশের মূলধারার গণমাধ্যমের সাথে চলছে; তার চেয়ে অনেক বেশি স্পর্শকাতর, অবমাননাকর এবং সংবেদনশীল বিষয় আমরা প্রতিদিন প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যক্ষ করছি।

দেশের একটি গণমাধ্যমকে চাইলেই যে কোন দল-মত-পথের মানুষ গালমন্দ করতে পারি। কিন্তু ফেইসবুক-ইউটিউব-এ ছড়িয়ে থাকা অগণিত অশ্লীলতার বিরুদ্ধে আমরা জনমত গড়ে তুলতে পারছি না।

দেশে সমাধানযোগ্য বিষয় নিয়ে আমরা সহনশীল আলোচনা করতে পারিনা বলেই পৃথিবীর দেশে দেশে আমাদের দেশ-রাজনীতি এমনকি ধর্মীয় বিরোধ বা মতাদর্শিক সংঘাত নিয়ে বর্হিবিশ্বে অনেক নেতিবাচক আলোচনা ডালপালা ছড়ায়।

যে বা যাঁরা মনে করেন, ‘অন্ধ হলেই প্রলয় বন্ধ হয়ে যাবে’ সেদিন এখন আর নেই। ক্ষমতা যেমন চিরস্থায়ী নয় তেমনি জ্ঞানের সীমাও দৃষ্টিগ্রাহ্য নয়। আজকে আমি যা ভাবছি বা অন্যকে ভাবতে-মানতে বাধ্য করছি সামনের দিনে ‘অমাবশ্যা-পূর্ণিমা’ এবং ‘জোয়ার-ভাটা’র মতো সময়ের স্রোতে তাও মিলিয়ে যেতে পারে।

লেখক: পাহাড়ের সংবাদকর্মী ও সংগঠক

Feb2
Feb2

দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 11 September, 2026, 11:38 pm
দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে সারা দেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

জনস্বার্থে প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 11 September, 2026, 9:57 pm
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইরানের মদতপুষ্ট ইয়েমেনি হুথি গোষ্ঠী মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। আজ শুক্রবার লোহিত সাগরের দ্বীপ ময়উন ওরফে পেরিম দ্বীপ দখলের মধ্যে দিয়ে এ প্রণালির নিয়ন্ত্রণ নেয় হুথি গোষ্ঠী।

পেরিম বা ময়উন দ্বীপটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। কারণ দ্বীপটির ভৌগলিক অবস্থান বাব এল-মান্দেব প্রণালির একদম মাঝখানে।

নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, ময়উন দ্বীপ (পেরিম নামেও পরিচিত) থেকে গতকাল বৃহস্পতিবার ইয়েমেনের সরকারি বাহিনী প্রত্যাহার করার পর সশস্ত্র হুথি যোদ্ধাদের বহনকারী বেশ কয়েকটি নৌযান সেই দ্বীপে পৌঁছে দ্বীপটি দখল করে।

একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, সশস্ত্র হুথি যোদ্ধারা বাব আল-মানদেব উপকূলজুড়ে মোতায়েন রয়েছেন এবং সামরিক যানবাহনে ঘুরে বেড়াচ্ছেন।

৫০ কিলোমিটার দীর্ঘ বাব আল-মান্দেব প্রণালিটির অবস্থান ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। সংকীর্ণ এই জলপথটি একদিকে লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, অপরদিকে সুয়েজ খালে নৌযানের চলাচলও অনেকাংশে নিয়ন্ত্রণ করে।

জ্বালানি পণ্যের বৈশ্বিক বাণিজ্যেও এই প্রণালি খুব গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে সমুদ্র উপকূলে যেসব তেলখনি আছে, সেসব থেকে উৎপদিত তেলের ১২ শতাংশ বাব আল-মান্দেব দিয়ে পরিবহন করা হয়।

ইরান-সমর্থিত হুথি যোদ্ধারা গত সপ্তাহে বাব আল-মানদেব এলাকায় সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরুর পর থেকে কয়েকশ মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে হাজারো পরিবার।

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় তেহরান। ফলে বাব আল–মানদেব প্রণালি নৌ চলাচলের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হুতিরা এর নিয়ন্ত্রণ নেওয়ায় যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ এই পথ দিয়ে চলাচলের ঝুঁকি আরও বাড়ল।

এক বাড়িতে ৬৩ বিদেশি নাগরিক কেন, কী বলছে পুলিশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 11 September, 2026, 9:36 pm
এক বাড়িতে ৬৩ বিদেশি নাগরিক কেন, কী বলছে পুলিশ

একটি বাড়িতে ৬৩ বিদেশি নাগরিক। কারও হাতে মোবাইল, কেউ ব্যস্ত ল্যাপটপে। বাইরে থেকে দেখলে সাধারণ আবাসিক বাড়ি মনে হলেও ভেতরে চলছিল সংঘবদ্ধ অনলাইন কার্যক্রম। চট্টগ্রাম নগরীর খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ওই বাড়িতে প্রায় দেড় মাস ধরে অবস্থান করছিলেন চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিকরা। পুলিশের অভিযানে একসঙ্গে ৬৩ জন গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে এমন তথ্য।

বাড়িটি ভাড়া নিয়েছিলেন এক দুবাইপ্রবাসীর কাছ থেকে। সেখানে অবস্থান করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্‌ম ও ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণা ও অন্যান্য অনলাইন অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছিল। অভিযানে উদ্ধার হওয়া ডিভাইসের সংখ্যাও বেশ বড়— ১৩৪টি মোবাইল ফোন ও ৫৭টি ল্যাপটপ। এর সঙ্গে ছিল ট্যাব, পেনড্রাইভ, সিমকার্ডসহ অন্যান্য সরঞ্জাম।

এখন প্রশ্ন উঠছে, এত বিপুলসংখ্যক বিদেশি নাগরিক একসঙ্গে চট্টগ্রামে এসে কীভাবে একটি আবাসিক বাড়ি ভাড়া নিলেন এবং দেড় মাস ধরে সেখানে অবস্থান করলেন? তাদের কর্মকাণ্ড সম্পর্কে বাড়ির মালিক, আশপাশের বাসিন্দা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা জানতেন? আসামিদের মধ্যে সবচেয়ে বেশি কোন দেশের নাগরিক ছিলেন, কে বা কারা বাড়িটি ভাড়া নিয়েছিলেন এবং ভাড়াটেদের পরিচয় যাচাই কীভাবে হয়েছিল— এসব প্রশ্নের উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইনসের আয়োজিত সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহম্মদ জানান, খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি বাড়িতে অভিযান চালায় সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, বাড়িটির মালিক একজন দুবাইপ্রবাসী। প্রায় দেড় মাস আগে বাড়িটি ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করেন বিদেশি নাগরিকরা।

অভিযানে উদ্ধার করা ডিভাইসের সংখ্যা থেকে বোঝা যায়, বাড়িটিতে অনলাইনভিত্তিক কাজের জন্য একটি সংগঠিত সেটআপ ছিল। ৬৩ জনের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৩৪টি মোবাইল ফোন। অর্থাৎ গড়ে প্রায় দুইটি করে মোবাইল ছিল প্রত্যেকের জন্য। এর পাশাপাশি পাওয়া গেছে ৫৭টি ল্যাপটপ।

এ ছাড়া একটি অ্যাপল ট্যাব, সিপিইউ, স্যামসাং মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার ও পাঁচটি পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে চারটি সিমকার্ড। পাকিস্তানের তিনটি জাতীয় পরিচয়পত্র এবং কম্বোডিয়ার একটি কর্মসংস্থান কার্ডও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এতগুলো ডিভাইস কেন এবং কী কাজে ব্যবহার করা হচ্ছিল, এখন সেটিই তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ডিভাইসগুলো পরীক্ষা করে অনলাইন যোগাযোগ, অর্থ লেনদেন, ব্যবহৃত ওয়েবসাইট ও প্ল্যাটফর্‌ম এবং সম্ভাব্য ভুক্তভোগীদের বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা করবে তারা।

শুধু বিদেশিরা নন, আছে সহযোগীরাও

পুলিশ বলছে, এই চক্রের কার্যক্রম শুধু ওই বাড়ির ৬৩ জনের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দেশীয় ও বিদেশি সহযোগীদের কথা জানিয়েছেন। তাদের কয়েকজন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন বলে পুলিশকে তথ্য দিয়েছেন তারা।

এই সহযোগীরা কী ধরনের সহায়তা দিতেন, বাড়ি ভাড়া নেওয়া, যাতায়াত, যোগাযোগ, প্রযুক্তিগত সরঞ্জাম সংগ্রহ কিংবা অর্থ লেনদেনে তাদের ভূমিকা ছিল কি না— এসব বিষয় তদন্তে গুরুত্ব পাবে। কারণ, এতজন বিদেশি নাগরিকের জন্য বাসস্থান, প্রযুক্তিগত সরঞ্জাম ও অন্যান্য লজিস্টিক সহায়তা এককভাবে পরিচালনা করা কঠিন।

চট্টগ্রাম কেন?

অনলাইন অপরাধের জন্য ভৌগোলিক অবস্থান অনেক সময় গুরুত্বপূর্ণ না হলেও চট্টগ্রাম বন্দরনগরী হওয়ায় এখানে দেশি-বিদেশি মানুষের চলাচল তুলনামূলক বেশি। বিভিন্ন দেশের নাগরিকদের আনাগোনাও রয়েছে। সেই সুযোগকে অপরাধী চক্র ব্যবহার করছে কি না, সেটিও খতিয়ে দেখার বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের চট্টগ্রামে আসার নির্দিষ্ট উদ্দেশ্য, তারা কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন কিংবা তাদের ভিসার ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

তদন্তে সামনে আসবে বড় নেটওয়ার্ক?

একটি বাড়ি থেকে ৬৩ বিদেশি নাগরিক এবং বিপুলসংখ্যক ডিভাইস উদ্ধারের ঘটনা, এটিকে নিছক একটি আবাসিক বাড়িতে কয়েকজন বিদেশির অবস্থানের ঘটনা হিসেবে দেখার সুযোগ রাখছে না। পুলিশের বক্তব্যে দেশি-বিদেশি সহযোগী এবং দেশের বিভিন্ন স্থানে তাদের অবস্থানের তথ্যও এসেছে।

তদন্তে এখন মূল বিষয় হবে এই ৬৩ জনের মধ্যে কে কোন ভূমিকায় ছিলেন, তাদের সঙ্গে বাংলাদেশের কারা যুক্ত ছিলেন, অনলাইন প্ল্যাটফর্মে কী ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছিল এবং এসব কর্মকাণ্ডের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না।

উদ্ধার করা মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের ফরেনসিক বিশ্লেষণেই এসব প্রশ্নের অনেক উত্তর মিলতে পারে। একই সঙ্গে ওই বাড়ির ভাড়া চুক্তি, বিদেশি নাগরিকদের বাংলাদেশে আসার নথি এবং তাদের আর্থিক লেনদেন খতিয়ে দেখলে চক্রটির বিস্তৃতি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, এ ঘটনায় খুলশী থানায় মামলা হচ্ছে। তদন্ত এগিয়ে গেলে চট্টগ্রামের ওই বাড়ি থেকে পরিচালিত অনলাইন কর্মকাণ্ডের ধরন এবং এর সঙ্গে যুক্ত নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।