করোনায় আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৮৬
২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৮৬ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।
এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৭৬১ জন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার হিসাবে বাংলাদেশে এখন প্রতি ১০০ জনে আক্রান্ত হচ্ছেন ১১.২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১৫৩৩ জন। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৬৫ জন।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৩৫ হাজার ৪৮৮ জনের।
মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ,একজন নারী।
২৪ ঘণ্টা/রিহাম


আপনার মতামত লিখুন