সীতাকুণ্ডে হাইওয়ে থানা পুলিশ কর্তৃক ছিনতাইকারী আটক
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরা থেকে দিলসাদ (২৭) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।
আজ রবিবার (২৫অক্টোবর) ভোরে কুমিরাস্থ মহাসড়কের পাশে রয়েল গেটের সামনে অস্ত্রের ভয় দেখিয়ে একটি গাড়ির ড্রাইভার ও হেলপারের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করার সময় খবর পেয়ে টহল ডিউটিরত হাইওয়ে থানা পুলিশ তাকে হাতেনাতে আটক করে।
এসময় তার কাছ থেকে দুটি ছোরা, ছিনতাই হওয়া তিনটি মোবাইল উদ্ধার করা হয়। আটক ছিনতাইকারী সোনাইছড়িস্থ পাক্কা মসজিদ এলাকার মোহাম্মদ ইউসুফেরর পুত্র।
এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আলমগীর হোসেন বলেন, গাড়িতে ছিনতাই করার সময় তাকে হাতে নাতে আটক করা হয়। তার সাথে থাকা অপর দুই সহযোগী পলিয়ে যায়। তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
২৪ ঘণ্টা/রিহাম


আপনার মতামত লিখুন