সীতাকুণ্ডে সিএনজি অটোরিকশা থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ১০:২৭ রাত
সীতাকুণ্ডে সিএনজি অটোরিকশা থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে সিএনজি অটোরিকশা থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুমন সাহা (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার সময় উপজেলার পন্হিছিলা এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত সুমন ছোট দারোগারহাটের পশ্চিমে আবু পুকুর এলাকার তপন সাহার পুত্র। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সীতাকুণ্ড সদর থেকে নিষিদ্ধ বাহন সিএনজি অটোরিকশা করে বাড়ি ফেরার পথে পন্হিছিলা নামক স্থানে মহাসড়কে সিএনজি অটোরিকশাটি একটি ট্রাককে ওভারটেক করার সময় ধাক্কায় সিএনজি অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে গেলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সুমন সাহা নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছি। ট্রাকটি আটক করা হয়েছে।

Feb2
Feb2