খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণফুলীতে আলোর প্রতীক’র উদ্যোগে ১৫০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০, ৭:৩৮ অপরাহ্ণ
কর্ণফুলীতে আলোর প্রতীক’র উদ্যোগে ১৫০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা

ডেস্ক নিউজ : কর্ণফুলী উপজেলায় আলোর প্রতীক-এর উদ্যোগে আর্ত মানতার সেবায় ফ্রি চিকিৎসা সেবা ডায়াবেটিকস পরীক্ষা ও ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম ২০২০ কিউর পয়েন্ট ডায়াগনষ্টিক এন্ড রিসার্চ সেন্টার সহযোগিতায় শনিবার (২৪ অক্টোবর) দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার আখতারুজ্জাম্মান চত্বর (মইজ্জ্যারটেকস্থ) সংগঠনের অস্থায়ী কার্যালয়ের অনুষ্ঠিত হয়।

আলোর প্রতীকের আহ্বায়ক মোঃ সেলিম উদ্দীন সানীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাসুক আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত ফ্রি চিকিৎসা কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইউপি সদস্য সাইফুদ্দিন মানিক।

এছাড়াও নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক লায়ন ছাবের আহমেদ, আলোর প্রতীকের সদস্য সচিব আবদুল্লাহ আলম মামুন, বেস্ট লাইফ ইন্সুরেন্স লিঃ ভাইস প্রেসিডেন্ট ইনচার্জ মোঃ হারুনুর রশিদ, কর্ণফুলী ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ জসিম উদ্দীন, ডাঃ রুবেল বিশ্বাস, আলোর প্রতীক ফ্রি চিকিৎসা কার্যক্রম পরিচালনা কমিটি আহ্বায়ক মোঃ মাহফুজ, সদস্য তৌহিদুল ইসলাম জনি, আবদুল আউয়াল রানা, সাইদুর রহমান, সোহেল মাহমুদ, ফয়যানের মোস্তফা সংগঠনের নুরুল আলম জীবন, মিজান আত্তারী, জিলানী পরিবারের নুরুল মোস্তফা উপস্থিত ছিলেন।

অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আরমান, ইঞ্জিনিয়ার মোঃ আলী, সাইফুল ইসলাম, মুসলিম উদ্দীন, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, সাকলাইন মোস্তাক পিকলু, আইজুত হারুন আসিফ, আরাফাতুল রহমান রক্সি, এহসান উল্লাহ, হাসান রানা, মিজানুর রহমান, ফারহান উদ্দীন, সাদ্দাম হোসেন সাব্বির, আরিফুল হক, সাজ্জাদ হোসেন, জিএম, নুরুল ইসলাম, মিনহাজ উদ্দীন সাকিব, জিয়াউল হক প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্য সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনের এই রকম উদ্যোগ অসহায়, দুস্থ্য মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অগ্রনী ভূমিকা পালন করবে।

আলোর প্রতীক শিক্ষামূলক কার্যক্রমের পাশাপাশি ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমে এলাকার প্রায় দেড় শতাধিক রোগী সেবা গ্রহণ করেন।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…