খুঁজুন
, ,

ঝিনাইদহে ২ মালবাহী ট্রেনের সংঘর্ষে ৫ ট্যাংকার লাইনচ্যুত, রেলযোগাযোগ বন্ধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 27 October, 2020, 11:14 am
ঝিনাইদহে ২ মালবাহী ট্রেনের সংঘর্ষে ৫ ট্যাংকার লাইনচ্যুত, রেলযোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুর সাফদালপুর স্টেশনে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে ৫টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার সাফদালপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট কোটচাঁদপুর স্টেশনমাস্টার গোলাম মোস্তফা জানান, দর্শনা থেকে পাথরবোঝাই ও যশোর নোয়াপাড়া থেকে মালবাহী ডিজেল তেলবোঝাই ট্রেন দুটি সিগন্যাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে।

এ সময় বিকট শব্দে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ৫টি ট্যাংকার লাইনচ্যুত হয়।

বগি লাইন থেকে পড়ে যাওয়ার ফলে বিপুল পরিমাণ ডিজেল তেল এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইতোমধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছিয়েছে। সকাল ৮টা থেকে উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, চালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

কোটচাঁদপুর ফায়ার স্টেশনের অফিসার আবদুর রাজ্জাক জানান, দর্শনা থেকে খুলনাগামী পাথরবোঝাই (মালবাহি) ট্রেনটি স্টেশনে অপেক্ষায় ছিল। বিপরীত দিক থেকে আসা তেলবোঝাই মালবাহী ট্রেনটি ওই ট্রেনে আঘাত করে। এ সময় তেলবোঝাই ট্রেনের ৫টি ট্যাংকার লাইনচ্যুত হয় এবং তিনটি ফেটে তেল বের হতে থাকে।

খবর পেয়ে রাত ৩টার দিকে দমকল বাহিনীর সদস্যরা সেখানে আসেন। এর পর থেকে এলাকার সব ধরনের দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় ধূমপান ও আশপাশের বাড়ি ঘরে আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে মাইকিং করা হচ্ছে। বড় ধরনের ক্ষতির আশঙ্কায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, রেললাইনের ধারের খানাগর্ত তেলে ভর্তি হয়ে গেছে। দ্রুত ছড়িয়ে পড়া তেল অপসারণ না করা হলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষ ছড়িয়ে পড়া তেল লুটে নিচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দায়িত্বশীল একটি সূত্র বলেছে, সিগন্যাল পরিবর্তন না করার কারণে যশোর নোয়াপাড়া থেকে আসা তেল ট্যাংকার ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকা অপর ট্রেনে আঘাত করে। এতে তেল বোঝাই কেপি ট্রেনের তিন বগি ছিটকে পড়ে এবং দুটি লাইনের ওপর থেকে যায়। পড়ে যাওয়া তেল ট্যাংকারগুলো ফেটে তেল বের হতে থাকে। সূত্রটি এ দুর্ঘটনার জন্য স্টেশন সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলা রয়েছে বলে দাবি করেছেন।

এদিকে ঈশ্বরদী রেলওয়ে কন্ট্রোলরুম থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে কর্মকর্তারা অবস্থান করছেন এবং তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে সহকারী পরিবহন কর্মকর্তা আবদুস সোবহানকে।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।