খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের সবচেয়ে পুরানো রাজনৈতিক দল আ’লীগ গুম, খুন, ধর্ষণ, অপরহণ আর লুটপাটে ব্যস্ত:টুকু

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২০, ৮:৫৫ অপরাহ্ণ
দেশের সবচেয়ে পুরানো রাজনৈতিক দল আ’লীগ গুম, খুন, ধর্ষণ, অপরহণ আর লুটপাটে ব্যস্ত:টুকু

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশী জাতীয়তাবাদের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীন করেছিল প্রিয় স্বদেশ। আজ শাসক গোষ্ঠী জিয়াউর রহমানের নাম আসলেই গাত্রদাহ শুরু হয়।

করোনা ভাইরাস মহামারীতেও আওয়ামী নেতাকর্মীদের চাল চুরি তেল চুরী মহোৎসব বন্ধ হয়নি। সিন্ধুক ভর্তি হাজার হাজার কোটি টাকা এ হলো আওয়ামী দু:শাসনের নমুনা। দেশের সবচেয়ে পুরানো রাজনৈতিক দল আওয়ীমীলীগ গুম, খুন, ধর্ষণ, অপরহণ আর লুটপাটে ব্যস্ত। চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরওয়ারও আজ অপহরণের শিকার, গত চার দিনেও প্রশাসন তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। সাংবাদিকের কলমও আজ নিয়ন্ত্রিত গণতন্ত্রের ন্যায় নিয়ন্ত্রিত হচ্ছে আওয়ামী প্রশাসন ধারা।

তিনি এসময় চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক রাজনৈতিক চর্চার ভূয়সী প্রশংসা করেন।

তিনি আজ রবিবার (১ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি একরামুল করিম বলেন যুব ঐক্য প্রগতির মূল মন্ত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলের চার দশক পূর্ণ হলো। চট্টগ্রাম মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা আহ্ববায়ক হিসেবে আমাকে সম্মানিত করার জন্য চট্টগ্রাম মহানগর যুবদল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

তিনি এসময় নগর যুবদল নেতৃবৃন্দকে ব্যক্তি কেন্দ্রীক রাজনীতি বাদ দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করার আহ্ববান জানান।

সাথী উদয় কুসুম বড়ুয়া বলেন আজকের যুব সমাজকেই হারানো গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে দেশের মানুষের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, লাল সবুজ পতাকার জন্য আবারো ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক আহবায়ক সৈয়দ আজম উদ্দীন বলেন যুবদলের সাবেক আহবায়ক হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের আজকের এই নব জাগরণ আমাদের আশার আলো দেখাচ্ছে। সাংগঠনিক রাজনৈতিক চর্চার এই ধারা অব্যাহত রাখার জন্য নগর যুবদলের নেতৃবৃন্দকে আহবান জানান। আগামীর যে কোন আন্দোলন কর্মসূচীতে যুবদল রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিবেন এই আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, উত্তর জেলার সাধারণ সম্পাদক মুরাদ চৌধূরী, রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি আজমল হুদা রিংকু, নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, আবদুল গফুর বাবুল, দিদারুল ফেরদৌস, সাহাব উদ্দীন হাসান বাবু, মোহাম্মদ মুছা, মিয়া মোহাম্মদ হারুন, নাসির উদ্দীন চৌধুরী নাছিম, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক হাবীবুর রহমান মাছুম, মোঃ হুমায়ুন কবীর, ইকবাল পারভেজ, রাশেদুল হাছান লেবু, এরশাদ হোসেন, তাজুল ইসলাম তাজু, আব্দুল হামিদ পিন্টু, তৌহিদুল ইসলাম রাসেল, জিয়াউল হুদা জিয়া, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, রাজন খাঁন, ওমর ফারুক, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহ সাধারন সম্পাদক আসাদুর রহমান টিপু, জাহাঙ্গীর আলম বাচা, ওসমান গনি শিকদার, শাহজালাল পলাশ, মুজিবুর রহমান রাসেল, জমির উদ্দীন আহমেদ মানিক, জাফর আহমেদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, জসিম উদ্দীন সাগর, মোহাম্মদ আলাউদ্দীন, মহিউদ্দীন মুকুল, এস.এম. বখতেয়ার উদ্দীন, ইফতেখার শাহরিয়ার আজম, মোহাম্মদ ইকবাল, ওমর ইমতিয়াজ টিটু, আছাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক বৃন্দ আতিকুর রহমান মাহবুবুর রহমান, মনোয়ার হোসেন মানিক, কমল জ্যোতি বড়ুয়া, সাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম, কামরুল ইসলাম, মিজানুর রহমান বাবুল, মোঃ হাছান, গিয়াস উদ্দীন টুনু, হামিদুল হক, মাস্টার ফজলু, মেজবাহ উদ্দীন মিন্টু, জাহাঙ্গীর আলম বাবু, জাহাঙ্গীর আলম মানিক, সালাউদ্দীন, মোহাম্মদ ইদ্রিছ, আনোয়ার হোসেন, আশরাফ উদ্দীন, হোছেন জামান, সাইফুদ্দীন যুবরাজ, ইব্রাহীম খান দেলোয়ার হোসেন, মিফতা উদ্দীন শিকদার টিটু, মিজানুর রহমান দুলাল, ফারুক হোসেন স্বপন, জাফর সাদেক সোহেল, আরিফ হোসেন, ইমরান ভুঁইয়া, নগর যুবদলের সদস্য লতিফুল বারি সুমন, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল করিম, সাখাওয়াৎ কবীর সুমন, হাবীবুল্লাহ, সাব্বীর ইসলাম ফারুক, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মঞ্জুর আলম মঞ্জু, শওকত খান রাজু, মোর্শেদ কামাল, ইউনুছ মুন্না, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক এস.এম. শাহবাজ, আবু বক্কর বাবু, আকতার হোসেন, আনোয়ার হোসেন, জাবেদ হোসেন, জহিরুল ইসলাম, মোহাম্মদ ইউনুছ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…