খুঁজুন
, ,

আ’লীগ ক্ষমতায় থাকলে জনগণের নয় নিজেদের ভাগ্য উন্নয়নে ব্যস্ত থাকে:দীপ্তি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 4 January, 2020, 8:38 pm
আ’লীগ ক্ষমতায় থাকলে জনগণের নয় নিজেদের ভাগ্য উন্নয়নে ব্যস্ত থাকে:দীপ্তি

আসন্ন ১৩ জানুয়ারী চট্টগ্রাম – ৮ আসন (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজীদ আংশিক) উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে যুবদলের উদ্যোগে আজ শনিবার (৪ জানুয়ারী) বিকালে রৌফাবাদ থেকে গণসংযোগ শুরু হয়ে মোহাম্মদ নগর বাস্তহারা, বার্মাকলোনী, আমিন কলোনী, আতুরার ডিপো জাঙ্গালপাড়া, সংঙ্গীত সিনেমা রোড হয়ে হামজারবাগ মোড়ে এসে শেষ হয়।

এ সময় ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন অলিতে গলিতে ধানের শীষ’র ভোট দেয়ার জন্য ঘরে ঘরে লিফলেট বিতরণ করা হয়। দেশনেত্রী বেগম খলেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দেন নগর যুবদল নেতৃবৃন্দ।

উক্ত গণ সংযোগ কর্মসূচী শেষে হামজারবাগ মোড়ে এক সংক্ষিপ্ত পথ সমাবেশে নগর যুবদলের সভাপতি মোশররফ হোসেন দীপ্তি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে জনগণের নয় নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত থাকে। দেশের মানুষ গায়েবী উন্নয়নের গল্প শুনতে শুনতে বিরক্ত। দৃশ্যমান বাস্তবতা হচ্ছে দশেরে মানুষ ভাল নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি জন জীবন অতষ্ঠি। বেকরত্বের অভিশাপে জর্জরিত আমাদের যুব সমাজ। মুক্তির একমাত্র উপায় জাতীয়তাবাদী আদর্শের প্রতীক ধানের শীষ। আগামী ১৩ জানুয়ারী উপনির্বাচনে নির্ভয়ে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে ভোটারদের শরীক হওয়ার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্য নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, আন্তর্জাতিক বিভিন্ন জরীপে আমাদের দেশের গণতন্ত্রের অবস্থান তলানীতে। স্বৈরতন্ত্রের দিকে ধাবমান। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আজ হুমকীর মুখে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে শরীক হতে আগামী ১৩ জানুয়ারী চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

তিনি এ সময় যুবদলের নেতাকর্মীদের এক এক জন আবু সুফিয়ানের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভোট চোরদের প্রতিহত করতে প্রস্তুতি নেয়ার আহবান জানান।

৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুবদলের আহবায়ক জাবেদ হোসেনের সভাপতিত্বে ও ৪৩ নং আমিন শিল্পাঞ্চল যুবদলের আহবায়ক ফয়সাল হোসেন মানিকের পরিচালনায় বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি এস এম শাহ আলম রব, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মুছা, মিয়া মো: হারুন, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, মোহাম্মদ আলী সাকী, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, রাজন খান, ওমর ফারুক, গুলজার হোসেন, সহসাধারণ সম্পাদক জাফর আহমদ খোকন, মো. ইয়াসিন, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মহিউদ্দিন মুকুল, আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক মনোয়ার হোসেন মানিক মাহবুবুর রহমান, কোরবান আলী, জহিরুল ইসলাম, হাফেজ কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম বাবু, ইদ্রিস, মো. সাইদুল, ইব্রাহিম খান, দেলোয়ার হোসেন, এমরান ভূঁইয়া, থানা যুবদলের যুগ্ম আহবায়ক শওকত খান রাজু, মনজুর আলম মঞ্জু, শাহেদ খান পারভেজ, শাহআলম, ওবাইদুল বাবু, মোঃ হাসান, সরওয়ার সেলিম, আইয়ুব, রিদুয়ান হোসেন জনি, রাসেল আকাশ, জাবেদ আলী, মিল্লাত, ইয়াছিন আরাফাত, হুমায়ুন আহমদ, সুজাত হোসনে সুজন, মামুন, আলাউদ্দিন, নাসির, আমজাদ হোসেন, নিজাম উদ্দিন, সাজ্জাত হোসেন সাজু, মহিউদ্দিন রুবেল, জুনায়েদ হোসেন রানা, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রানা, মইন সিদ্দীকি নিক্কি, ইমতিয়াজ মিন্টু, সোলাইমান হোসেন মনা, রাসেল আহমদ, রাশেদ আলম, সাইফুল ইসলাম, মাসুদ আলম, মো. কামাল, মো. সাইফুল, সুমন, মাহবুব, বেলাল, হামজা, হানিফ রানা, সদস্য মাসুদ, দেলোয়ার, মানিক, শাহজাহান, মোজাম্মেল, নুর ইসলাম প্রমূখ।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।