দেশে করোনায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়ালো
২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১৫১৭ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।
এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২১ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬০০৪ জন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৯১৪টি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯১০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন।
২৪ ঘণ্টা/রিহাম


আপনার মতামত লিখুন