করোনা মহামারীতে আরও ঝরল ৪৫ প্রাণ, আক্রান্ত ২৪৩৬

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ৩:০৭ বিকাল
করোনা মহামারীতে আরও ঝরল ৪৫ প্রাণ, আক্রান্ত ২৪৩৬

২৪ ঘণ্টা ডট নিউজ: বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৩৬ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩ লাখ ০৮ হাজার ৫৮৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪১২৭ জন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা ১৫ হাজার ১২৪টি নমুনার মধ্যে দুই হাজার ৪৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ চার হাজার ৫৮৩ জনে। এছাড়া আরও ৪৫ জনের মৃত্যু হওয়ায় এই সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন লাখ চার হাজার ৫৮৩ জনে। একই সময়ে ৩২৭৫ জন সুস্থ হওয়া মোট সুস্থ ব্যক্তির সংখ্যা এক লাখ ৯৩ হাজার ৪৫৮ জন।

করোনাভাইরাস শনাক্তে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৫তম। এরই মধ্যে পাকিস্তানকে পেছনে ফেলে এশিয়ার মধ্যে ৪র্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের আগে রয়েছে ভারত, ইরান ও সৌদি আরব। আর দক্ষিণ এশিয়ায় ভারতের পরই বাংলাদেশের অবস্থান।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনা বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানিয়েছিল আইইডিসিআর। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার।

ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়ানো হয় সেই ছুটি। ৭ম দফায় বাড়ানো ছুটি চলে ৩০ মে পর্যন্ত। ৩১ মে থেকে সাধারণ ছুটি নেই। এখন বেশি ঝুঁকিপূর্ণ এলাকাভিত্তিক লকডাউন দেয়া হয়। তাই অফিস আদালতে স্বাস্থ্যবিধি রক্ষায় সরঞ্জামাদি রাখা ও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2