আখতারুজ্জামান চৌধুরী’র মৃত্যুবার্ষিকীতে রেজাউল করিম চৌধুরী শ্রদ্ধাঞ্জলি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০, ৪:৪১ বিকাল
আখতারুজ্জামান চৌধুরী’র মৃত্যুবার্ষিকীতে রেজাউল করিম চৌধুরী শ্রদ্ধাঞ্জলি

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু’র মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধাঞ্জলি ও জিয়ারত করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবরে শ্রদ্ধাঞ্জলি ও জিয়ারতের সময় সি ডি এ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমেদ সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2
Feb2