সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে পৌর মেয়র প্রার্থী জসিম এর মতবিনিময়
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে মোহাম্মাদিয়া গ্রুপের পরিচালক মেয়র প্রার্থী জসিম উদ্দিন স্হানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে।
সীতাকুণ্ড প্রেসক্লাবে বৃহস্পতিবার দুপুর ১২টায় উক্ত মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তিনি বলেন, আমার খালাতো ভাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম আনিসুল হকের কাছে অনুপ্রেরণা পেয়ে আমার এলাকা সীতাকুণ্ড পৌর সভার জনগণের সেবা করার জন্য আমি এবার দলীয় মনোনয়ন নিয়ে মেয়র প্রার্থী হতে চাই।
জসিম বলেন, পৌর সভাকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, নারী নির্যাতন মুক্ত পরিবেশ বান্ধব সমাজ গড়ার লক্ষ্যে আমি মেয়র নির্বাচন করতে চাই। মেয়র নির্বাচিত হলে আমি সীতাকুণ্ড পৌর সভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলবো। বিশেষ করে শিক্ষার উপর জোর দেওয়া হবে, ভাল মানের হাই স্কুল প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাবো।
এছাড়া পৌরসভাসহ সীতাকুণ্ডের পর্যটন স্পট গুলোকে মন্ত্রণালয়ের সাথে যোগাোযগ করে অত্র এলাকাকে পর্যটন শিল্প গড়ে তোলার জন্য জোড় প্রচেষ্টা চালাবো।
২৪ ঘণ্টা/রিহাম


আপনার মতামত লিখুন