খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চসিকের সাথে কাজ করতে চায় ডিজিটাল হেলথ কেয়ার সলিউশান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০, ৬:৩১ অপরাহ্ণ
চসিকের সাথে কাজ করতে চায় ডিজিটাল হেলথ কেয়ার সলিউশান

স্বাস্থ্যসেবা প্রচারণায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে কাজ করতে চায় ডিজিটাল হেলথ কেয়ার সলিউশানস।

এ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের দপ্তরে আজ দুপুরে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন উপস্থিত ছিলেন।

এতে একটি প্যাকেজের ফ্রি মোবাইল কল ও চ্যাটের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শসহ চিকিৎসাসেবা পাবেন জনসাধারণ। পরামর্শের পাশাপাশি চিকিৎসা প্রত্যাশী ব্যক্তি ও পরিবারের জন্য প্যাকেজের আওতায় মাসিক আড়াই লক্ষ ও করোনা আইসোলেশানে সর্বোচ্চ ১০ হাজার টাকা ক্যাশ বেনিফিট পাওয়া যাবে।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব আবু সাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আম, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা (অতি. দায়িত্ব) হুমায়ন কবির, ডিজিটাল হেলথ কেয়ার সলিউশান চট্টগ্রামের বিজনেস লিডার্স সুলতানা শহীদ, টেরিটোরি ম্যানেজার রাজীব দাস, কর্পোরেট ম্যানেজার তানভীর মাহমুদ উপস্থিত ছিলেন।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন ডিজিটাল হেলথ কেয়ার সলিউশান স্বাস্থ্য সেবায় কর্পোরেশনের সাথে কাজ করতে আগ্রহী হওয়ায় তাদের ধন্যবাদ জানান। এসময় প্রশাসক ডিজিটাল হেলথ্ কেয়ারের কর্মকর্তাদের তাদের কার্যক্রমের সাথে কর্পোরেশনকে সহযোগী করতে চাইলে উপানুষ্ঠানিক পত্র প্রেরণ করতে বলেন।

উত্তর আগ্রাবাগ পানওয়ালা পাড়া ও চাড়িয়া পাড়ায় ফুটপাত ও নালা উপর অবৈধ দখলদারকে উচ্ছেদ করছেন চসিকের ভ্রাম্যমাণ আদালত

নালা দখলমুক্ত করল চসিকের ভ্রমাম্যাণ আদালত

নগরীর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের পানওয়ালা পাড়া ও চাড়িয়া পাড়ায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার সকালে কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেসাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে অভিযানকালে পানওয়ালা পাড়া ও চাড়িয়া পাড়া সড়কের পাশে নালার জায়গায় গড়ে উঠা ১০টি দোকানের বর্ধিতাংশ উচ্ছেদ করে নালার জায়গা দখলমুক্ত করা হয়।

অভিযনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিত করেন।

চসিক প্রশাসকের সাথে
অভয়মিত্র মহাশশ্মান নেতৃবৃন্দের সাক্ষাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজনকে অভয়মিত্র মহাশশ্মানের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করতে আজ বৃহস্পতিবার বিকেলে তাঁর টাইগারপাসস্থ দপ্তরে সাক্ষাত করতে যান মহাশশ্মান পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

এই সময় শশ্মান পরিচালনা কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর জহর লাল হাজারীর নেতৃত্বে স্বাক্ষাতকারীদের দলে শশ্মানের উন্নয়ন কাজে সহায়তাকারী দাতা সদস্য অনিতা চৌধুরী, বাংলাদেশ গীতা শিখা কমিটির কেন্দ্রীয় সধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ, সমাজসেবী ভক্তি রাণী দাশ উপস্থিত ছিলেন।

শশ্মান কমিটি প্রশাসককে শশ্মানের চলমান কাজের সুবিধার্থে পুরনো বৈদ্যুতিক সংযোগ লাইনের কাজের সংস্কার প্রয়োজন বলে জানালে, তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) বাবু ঝুলন কুমার দাশকে নির্দেশ দেন।

প্রশাসক সুজন শশ্মানের কাজের অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে আগামী ৬ মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদদাতা
স্বাক্ষরিত
(কালাম চৌধুরী)
জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)
চট্টগ্রাম সিটি কর্পোরেশন
মোবাইল-০১৮২৪-৪৭৭৬৯৩

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…