খুঁজুন
, ,

“ক্যারাভান” কর্মসূচী কর্মযজ্ঞ উৎসবে পরিণত হয়েছে : চসিক প্রশাসক

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 September, 2020, 7:41 pm
“ক্যারাভান” কর্মসূচী কর্মযজ্ঞ উৎসবে পরিণত হয়েছে : চসিক প্রশাসক

চসিক প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজনের গৃহিত “ক্যারাভান” কর্মসূচী কর্মযজ্ঞ উৎসবে পরিণত হয়েছে। দ্বিতীয় বারের মত আজকের ক্যারাভান কার্যক্রম ফিরিঙ্গীবাজার কবি কাজী নজরুল ইসলাম সড়ক, সদরঘাট রোড, মাঝিরঘাট হয়ে রশিদ বিল্ডিং মোড়ে গিয়ে শেষ হয়। এসময় শত শত উৎসুক জনতা প্রশাসককে অভ্যর্থনা জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় প্রশাসক দোয়া ও মোনাজাতের মাধ্যমে ষ্ট্যান্ড রোড উন্নয়নকাজের শুভ উদ্বোধন করেন।

ষ্ট্যান্ড রোডের কাজটি ১৩ কোটি ২০ লক্ষ টাকায় জাইকার অর্থায়নে সম্পাদন করা হচ্ছে। প্রশাসক আগামী ৩০ নভেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দিয়ে বলেন, কাজের গুনগতমান ঠিক রেখে জনদূর্ভোগ লাঘব করতে হবে। প্রকৃতপক্ষে দীর্ঘদিন যাবৎ ষ্ট্যান্ড রোডটি অবহেলিত ও জন দূর্ভোগের কারণ হয়ে আছে। এসব অযাচিত দূর্দশার জন্য প্রশাসক নগরবাসীর কাছে দু:খ প্রকাশ করেন এবং ধৈর্য্য ধারনের আহবান জানান।

তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীর যে-সকল সড়ক ও মহাসড়ক সরাসরি বন্দরের আমদানী রপ্তানী পণ্য পরিবহনের সাথে যুক্ত সেগুলোর রক্ষণাবেক্ষণ, সংস্কার ও উন্নয়ন কর্মকান্ডে বন্দর কর্তৃপক্ষের অংশীদারীত্ব ও সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।

তিনি এ প্রসঙ্গে উল্লেখ করেন যে, মহানগরীর সড়ক যোগাযোগ কাঠামোর বন্দরের সাথে যুক্ত সড়কগুলোতে পণ্যবাহী ভারী যানবাহন চলাচলের ফলে প্রতিবছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে বর্ষা মৌসুমে এগুলোর বেহাল অবস্থা ফুটে ওঠে। ফলে এ সময় রাস্তাগুলো যানবাহন চলাচল তো বটেই, সাধারণ মানুষের চলাফেরা করাটাও দুরুহ হয়ে পড়ে।

তিনি আজ অপরাহ্নে ফিরিঙ্গীবাজার থেকে স্ট্যান্ড রোড পর্যন্ত চসিকের প্রকৌশল বিভাগ ও পরিচ্ছন্ন বিভাগের সমন্বয়ে গঠিত টিম নিয়ে নগর সেবায় ক্যারাভান কর্মসূচী পরিদর্শন ও তদারকীকালে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, কর্ণফুলীর নদী তীরবর্তী সদরঘাট থেকে বারেক বিল্ডিং মোড় পর্যন্ত স্ট্যান্ড রোডটি প্রাচীনতম। অভ্যন্তরীণ নৌ-পরিবহন টার্মিনাল, পেট্রোলিয়াম কর্পোরেশনের অন্তর্ভুক্ত পদ্মা’র প্রধান কার্যালয়, লবণ গুদাম, মৎস্য অবতরণ কেন্দ্রসহ অসংখ্য বেসরকারী পণ্য পরিবহনের অনেকগুলো অফিস থাকায় প্রতিদিন অসংখ্য ভারী যানবাহন এই ঘাটসড়ক দিয়ে বন্দর ও সারাদেশ পর্যন্ত চলাচল করে। এ ছাড়াও সাধারণ গণপরিবহন ও ব্যক্তি মালিকানাধীন ছোট-মাঝারী-বড় আকারের গাড়ি নিত্য চলাচল এই সড়ক দিয়েই। মাত্রাতিরিক্ত ভারী যানবাহন চলাচলের চাপ ধারণের মত ক্ষমতা না থাকায় সড়কটি প্রতিদিনই ক্ষতিগ্রস্ত হচ্ছে, যততত্র খানা-খন্দ গর্ত সৃষ্টি হচ্ছে এবং এতে পানি জমছে, এছাড়াও আছে এখানে-সেখানে আবর্জনার ভাগাড়।

তিনি এ প্রসঙ্গে আরো বলেন, এই সড়কটি প্রতিমুহুত্বই যানবাহন চলাচলে ঝুকিপূর্ণ এবং প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। চসিকের তত্ত্বাবধানে এই সড়কটির উন্নয়ন কাজের দায়িত্ব জাইকার দুই স্তরে উন্নয়নের কাজ ভাগ করে কাজ শুরু হলেও ওয়াসা সহ অন্যান্য সংস্থার প্রকল্পের কাজ একই সাথে চলায় রাস্তার কাজের গতিতে ছন্দপতন ঘটছে। ফলে জনদুর্ভোগ বেড়েই চলেছে। তবে অবস্থা ও বর্তমান প্রেক্ষিত যা-ই হোক না কেন পরিস্থিতি আগে সামাল দিতে হবে। কারণ নগরবাসীদের কাছে জবাবদিহিতার দায় আছে বলেই চসিকের মাথা ব্যথাও বেশি।

তিনি আরো বলেন, রাস্তার দৃশ্যমান করুণাবস্থা, ত্রুটিপূর্ণ সড়ক বাতি এবং অপরিচ্ছনাতা দূরীকরণ ও নিরসনে চসিকের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে- এ ক্ষেত্রে তিল পরিমাণ গাফিলতি, অসমতা ও দায়িত্বপালনে অনীহার অবকাশ নেই। প্রশাসক হিসেবে যে-সময়ের জন্য দায়িত্ব থাকিনা কেন লক্ষ্য একটাই-এই নগরীকে সকল সামর্থ্য উজার করে বাসযোগ্য করে গড়ে তোলা।

এসময় প্রশাসক স্থানীয় জনসাধারণের সাথে চলমান সমস্যা,সমাধান ও পরামর্শমূলক আলাপ করেন। স্থানীয়রা বর্জ পরিস্কার,অবৈধ পাকিং,ফুটপাত দখল ও রাস্তা সংস্কারের অনুরোধ জানালে প্রশাসক তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন। মাঝিরঘাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত ষ্ট্যান্ড রোড উন্নয়ন কাজের উদ্ভোধন করে প্রশাসক কাজের গুনগত মান বজিয়ে রেখে দ্রুতগতিতে কাজ শেষ করতে সকল কে সহযোগিতার আহবান জানান। কবি নজরুল ইসলাম সড়কটির ও সংস্কার কাজ গুরুত্ব সহকারে দ্রুততার সহিত সম্পাদন করারজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এসময় প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী,৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি স্বপন কুমার মজুমদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল হোসেন বাচ্চু, আব্দুর রহমান, জহির আহমদ চৌধুরী, মাহবুবুল হক সুমন, ফরহান আহমেদ, কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর, মাঈনুল হক লিমন, খলিলুর রহমান নাহিদ, কাউন্সিলর প্রার্থী আব্দুস সালাম মাসুম, শওকত হোসেন মুন্না, মো. আলমগীর, কাঞ্চন চৌধুরী, সাজ্জাদ হোসাইন, এনামুল হক মিলন, জাহেদ আহমদ চৌধুরী, সাবেক কাউন্সিলর নীলু নাগ, চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফরহাদুল আলম, সহকারী প্রকৌশলী রিফাতুল করিম চৌধুরী,মিসবাহ উল আলম, উপসহকারী প্রকৌশলী তানজিম ভুঁইয়া, তসলিমা ইসলাম, বিপ্লব দাশ, মাসুদুর রহমান মাসুদ, কামরুল হক, জানে আলম, মো. নাছির উদ্দিন, ডা. সজীব তালুকদার, আজিজুর রহমান আজিজ, মো. সাইফুল্লাহ আনছারী, রকিবুল আলম সাজ্জী, রাজীব হাসান রাজন, আশিকুন্নবী চৌধুরী, মো. নোমান চৌধুরী, ইরফানুল আলম জিকু, উপস্থিত ছিলেন। যাত্রাপথে প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন নগরীর ফিরিঙ্গীবাজার, আলকরন এবং মাদারবাড়ী ওয়ার্ডের বিভিন্ন জায়গায় নগরবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

চসিক প্রশাসকের সাথে এডোটকো বাংলাদেশ কোম্পানী লি. কর্মকর্তাদের সাক্ষাত
নগরীতে ফ্রি পাবলিক ওয়াইফাই স্থাপনের আহ্বান সুজনের

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, করোনা মহামারী কালে মোবাইল অপারেটর কোম্পানীগুলো নিম্পৃহ ভূমিকা আমাদের আহত করেছে। আপনারা এমন কিছু করেন যাতে নগরবাসী উপকৃত হয়।

তিনি নগরীতে স্মার্ট ল্যাম্প পোল, স্মার্ট বিন, ফ্রি পাবলিক ওয়াইফাই ব্যবস্থার পাশাপাশি নগরীর সৌন্দর্যবর্ধন ও পাবলিক টয়লেট নির্মাণ করে নগরবাসীর সেবায় এগিয়ে আসার আহবান জানান।

প্রশাসক বলেন, চসিক সেবাদানকারী প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। এ ক্ষেত্রে আপনাদের সেবা ও ব্যবসায়ের সুযোগ করে দিতে চসিক আগ্রহী।

আজ বুধবার দুপুরে টাইগারপাসস্থ চসিক প্রশাসক দপ্তরে রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান এডোটকো বাংলাদেশ কোম্পানী লি. এর কর্মকর্তাবৃন্দ সাক্ষাত করতে এলে প্রশাসক এসব কথা বলেন।

স্মার্ট ল্যাম্প পোল ও ফ্রি ওয়াইফাই দ্বারা জনগণের স্বাস্থের কোন ক্ষতি হবে কিনা জানতে চাইলে এডোটকোর প্রোডাক্ট মার্কেটিং এর জেনারেল ম্যানেজার রেভেন দেওয়ান বলেন, বিটিসিএল আনবিক শক্তি কমিশনের মাধ্যমে পরীক্ষা করেছে। বলেছেন এতে জনস্বার্থের কোন ক্ষতি হবে না।

চট্টগ্রাম নগরীতে টাওয়ার, পাওয়ার এবং স্পেস এর বিষয়ে চসিকের অনুমতি চাইলে প্রশাসক তাদের লিখিতভাবে সকল ডকুমেন্ট সহ প্রস্তাব দেয়ার পরামর্শ দেন। জনস্বার্থে আঘাত আসে এ রকম কোন কার্যক্রমের পক্ষে আমি নই।

এ সময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব আবু সাহেদ চৌধুরী, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি এ কে এম রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশ, রবি’র রিজিয়নাল অপারেশন জেনারেল ম্যানেজার মো. নাজিবুল হক চৌধুরী, ম্যানেজার মো. তৈয়মুর ইসলাম ও স্টেইকহোল্ডার ম্যানেজার মো. খুরশিদ হাসান উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 26 August, 2026, 1:47 pm
অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সংশ্লিষ্ট বাহিনীকে সহযোগিতা করতে জনগণ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার সচেষ্ট জানিয়ে তিনি বলেছেন, ‘এমন কোনো অপরাধ নেই, যেটা সংঘটিত হওয়ার পরপরই পুলিশ বাহিনী সেটা (অপরাধীকে) গ্রেপ্তার করতে পারেনি।’ তবে অপরাধ দমনের ক্ষেত্রে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বুধবার সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর যে ভঙ্গুর অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাওয়া গিয়েছিল, গত ছয় মাসে তাদের মনোবল ফিরছে। পুলিশসহ অন্যান্য বাহিনী এখন পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে কাজ করছে। ভালো কাজের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কার, সনদ ও পদক দেওয়া হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমনের ক্ষেত্রে সরকার ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’ নীতি অনুসরণ করছে। তবে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, রংপুরের আলোচিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনায় যৌক্তিক সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। মিরপুরের শিশুধর্ষণ ও হত্যা থেকে শুরু করে জাতীয়ভাবে আলোচিত কিংবা আলোচনার বাইরে থাকা প্রতিটি অপরাধের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। কোথাও কোথাও সমাজের চাহিদা অনুযায়ী দ্রুত বিচার শেষ করতে সহযোগিতা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিকায়ন করা, তাদের মনোবল বাড়ানো এবং জনগণের সেবক হিসেবে কাজ করতে উদ্বুদ্ধ করার কাজ একসঙ্গে চলছে। অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনি কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে। একই সঙ্গে এসব বাহিনীর জবাবদিহি ও কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

ঈদে মিলাদুন্নবীর (সা.) শিক্ষা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করাই মানুষের লক্ষ্য হওয়া উচিত। তাঁর আদর্শে শান্তি, ক্ষমা, ধৈর্য, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা রয়েছে। দেশে ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যায়, সাম্য ও শৃঙ্খলার পথে চলার আহ্বান জানান তিনি।

মানুষ দেশে শান্তিপূর্ণ পরিবেশ চায়
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অপরাধী যে-ই হোক, যত ক্ষমতাশালীই হোক, তাকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। তিনি অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, মানুষ দেশে শান্তিপূর্ণ পরিবেশ চায় এবং মাদক ও অপরাধের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা চক্র যেন আইনের হাত থেকে রেহাই না পায়, সেটি নিশ্চিত করতে হবে।

রংপুরের ঘটনায় চারজন নিহত হওয়ার প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তবে এ ধরনের অপরাধী চক্র কোথা থেকে তৈরি হচ্ছে এবং তাদের পেছনে কারা রয়েছে, তা শনাক্ত করে নির্মূল করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন।

ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের করুণ মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 26 August, 2026, 1:40 pm
ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের করুণ মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ নবজাতক নিহত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জিও নিউজের খবরে বলা হয়, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিআইএমএস) গাইনোকোলজি ওয়ার্ডে আগুন লেগে এ হতাহতের ঘটনা ঘটে।

পিআইএমএস কর্মকর্তাদের মতে, ঘটনার সময় ওয়ার্ডটিতে ১৬ নবজাতক ছিল, যাদের মধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে মাত্র একজনকে। উদ্ধারকারী সংস্থার সূত্র জানায়, বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে হাসপাতালের ওই ওয়ার্ডের ভেতরে একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে এখন শীতলীকরণ কার্যক্রম চালাচ্ছে উদ্ধারকারী দল। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, হাসপাতালের এমসিএইচ ওয়ার্ডের তৃতীয় তলায় আগুনের ঘটনায় ১৪ শিশু সম্পূর্ণভাবে পুড়ে গেছে। জেলা প্রশাসন জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার অভিযানে ছয়টি ফায়ার ব্রিগেডের গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স অংশ নেয়।

ঘটনাটি তদন্তে অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, আগুন লাগার কারণ এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখবে ওই কমিটি।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 26 August, 2026, 10:15 am
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিন। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল অর্থাৎ আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে একইদিনে তিনি ইন্তেকাল করেন।

দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)।

মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো ‘আইয়ামে জাহেলিয়াত’র যুগ।

তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তিপূজা করত। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-কে দুনিয়ায় প্রেরণ করেন।

মহানবী (সা.) অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ২৫ বছর বয়সে মহানবী বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নবুয়ত লাভ বা মহান রাব্বুর আলামিনের নৈকট্য লাভ করেন।

পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে, ‘মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীই সৃষ্টি করতেন না’। এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এ দিনের (পবিত্র ঈদে মিলাদুন্নবীর) গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বুধবার সরকারি ছুটি। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার বাদ মাগরিব থেকে শুরু হয়েছে পক্ষকালব্যাপী আয়োজন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এ কর্মসূচির উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। সিরাতুন্নবী (সা.) নামে জামায়াত এবং দলটির বিভিন্ন সংগঠন মাসব্যাপী কর্মসূচি পালন করছে। আজ বাদ আসর বাংলামোটরে দলীয় কার্যালয়ে মেহফিলে ইশক রাসুল (সা.) এবং নাত-সন্ধ্যার আয়োজন করেছে এনসিপি।