রাউজানে মেয়র পদে জমির উদ্দিন পারভেজের সমর্থনে ৬ নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী জমির উদ্দিন পারভেজের সমর্থনে রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডে সর্বস্তরের জনসাধারণের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বার) সন্ধ্যায় ছিটিয়াপাড়াস্থ হারুন চেয়ারম্যান বাড়ী সংলগ্ন মাঠে রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণের উপস্থিতিতে মতবিনিময় সভাটি জনসমাবেশে রূপ নেয়।
এতে প্রধান অতিথি ছিলেন আসন্ন রাউজান পৌরসভা নির্বাচনের মেয়রপ্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট সমীর দাশ গুপ্তের সভাপতিত্বে ও পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেকের সঞ্চলনায় প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি।
বক্তব্য রাখেন চেয়ারম্যান বি.এম জসিম উদ্দীন হিরু, রাউজান পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরীশাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আলম খাঁন উপজেলা যুুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব চৌধুরী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান সওদাগর, সাবেক ছাত্রনেতা ফোরকান উদ্দীন টিপু, রানীর হাট ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বায়তুর রহমান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সমাজ সেবক আমিনুল ইসলাম, সাইমুল রশিদ হাসবি, বায়তুর রহমান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সমাজ সেবক নবীদুল আলম, অনুপম দাশগুপ্ত, এখতিয়ার, সুবল নাথ মাষ্টার, শাহ্ আলম মাষ্টার।
এসময় উপস্থিত ছিলেন, রাউজান পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, রাউজান পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, সাবেক ছাত্র নেতা দিপলু দে দিপু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত পিবলু, জাহেদুল ইসলাম, বশর মাস্টার, হামিদুল ইসলাম টিটু, উজ্জল দাশ গুপ্ত, ছাত্রলীগ নেতা তানভীর চৌধুরী, নাছির উদ্দীন, রাউজান পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের ফয়সাল মাহমুদ প্রমূখ।
অনুষ্ঠানে পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রাউজানের রাজনীতিতে শিখর থেকে উঠে আসা তৃণমূলের জনপ্রিয় নেতা জমির উদ্দিন পারভেজকে আসন্ন রাউজান পৌরসভার মেয়র পদে নৌকার একক প্রার্থী ঘোষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ হাত তুলে উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজকে সমর্থন জানান।
২৪ ঘণ্টা/রিহাম/নেজাম


আপনার মতামত লিখুন