যুবদল নেতাদের মামলা প্রত্যাহারের দাবীতে পাঁচলাইশে বিক্ষোভ মিছিল
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর নামে ঢাকায় গাড়ী পোড়ানো ও নাশকতার মামলা প্রত্যাহারের দাবীতে পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় গতকাল শনিবার (১৪ নভেম্বর) বিকালে নগরীর বিবিরহাট এলাকায়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকি, চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান লেবু, রাজন খান,ওমর ফারুক,পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আইয়ুব খান,রিদুয়ান হোসেন জনি,সাহিদুল ইসলাম মাসুম,জাবেদ আলী,সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ নাছির, ইলিয়াস ইলু,জুনায়েত হোসেন রানা,মোহাম্মদ হোসেন রাশেদ,মোহাম্মদ ইউনুছ,আবুল কাশেম চাঁন মিয়া, ৭ নং ও ৪৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক সোলাইমান হোসেন মনা,রাশেদ আলম,মোহাম্মদ সুমন,মোহাম্মদ সাইফুল,হানিফ রানা,বেলাল হামজা,সদস্য শাহাদাত হোসেন,মোহাম্মদ সেলিম মোহাম্মদ জসিম,সাদেক হোসেন ইদু,মোহাম্মদ জহির,আবদুর রহিম,মোহাম্মদ সুজন,মোহাম্মদ পাবেল,মোহাম্মদ রাকিব,মোহাম্মদ নাছির প্রমূখ।


আপনার মতামত লিখুন