হালদা নদীতে অভিযান: চারটি বালুভর্তি ইঞ্জিনচালিত নৌকা ও জাল ধ্বংস
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে বালুভর্তি চারটি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস ও দুই হাজার মিটার জাল জব্দ করেছে রাউজান উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া। এ সময় রাউজান উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
অভিযানের সময় আইডিএফের কর্মকর্তাগণ ও আনসার সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।
রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর বুধবার দুপুর সাড়ে বারটায় উপজেলার সর্ত্তারঘাট থেকে অভিযান শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে চলা অভিযানে হালদা নদীর ইন্দিরাঘাট এলাকা থেকে বালুভর্তি চারটি ইঞ্জিনচালিত নৌকা নদীতে ডুবিয়ে ধ্বংস করা হয়। এছাড়া দুই হাজার মিটার জাল জব্দ করার পর এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
২৪ ঘণ্টা/রিহাম/নেজাম


আপনার মতামত লিখুন