শিক্ষাপ্রতিষ্ঠানকে হেয়প্রতিপন্ন করার চক্রান্ত
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়কে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে কিছু স্হানীয় অসাধু লোক হীন স্বার্থ চরিত্রার্থ করার লক্ষে সাংবাদিক ভাইদের ভুল ও অসত্য তথ্য প্রদান করে।
গত ১০ এবং ১১ই নভেম্বর-২০২০ তারিখ কিছু অনলাইন মিডিয়া, স্থানীয় প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে‘‘ঝালকাঠিতে মাধ্যমিক স্কুলে এ্যাসাইনমেন্টের নামে শিক্ষার্থীদের কাছ থেকে জোর পূর্বক অর্থ আদায়’’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে যার পরিপ্রেক্ষিতে সরেজমিনে গিয়ে প্রত্যক্ষ কিছু ছাত্র-ছাত্রী ( সুমাইয়া আক্তার ৮ম শ্রেণি, ইমন ৬ষ্ট শ্রেণি, খায়রুল ইসলাম ৯ম শ্রেনি ) এরা সাংবাদিকদের বলেন, স্কুলে এ্যাসাইনমেন্টের নামে স্কুল কতৃপক্ষ আমাদের কাছ থেকে কোন টাকা নেননি। এবং কিছু স্হানীয় অভিভাবকদের কাছ থেকেও জানতে পারলাম এ্যাসাইনমেন্টের নামে তাহাদের সন্তানদের কাছ থেকে কোন টাকা স্কুল কতৃপক্ষ দাবী করেননি।
এ প্রসঙ্গে প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক শ্রী রতন কুমার দাস এবং প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বলেন, মহামারী করোনার জন্য মার্চ-২০২০ হইতে অদ্যবধি স্কুল কতৃপক্ষ কোন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোন অর্থ আদায় করেনি, কিছু অসাধু লোক হীন স্বার্থ চরিত্রার্থ করার লক্ষে সাংবাদিক ভাইদের ভুল ও অসত্য তথ্য প্রদান করে এরকম অপ্রচার চালাচ্ছে। আমরা এ ধরনের মিথ্যা বানোয়াট ও অসত্য সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃত ঘটনা হল প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি, ঝালকাঠি শিক্ষার্থীদের নিকট থেকে এ্যাসাইনমেন্ট বাবদ কোন অর্থ আদায় করেনি। গত ১৩ নভেম্বর-২০২০ তারিখ জনাব বদরুল আমিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, নলছিটি, ঝালকাঠি মহোদয় সরেজমিনে তদন্ত করে এ বিষয় অত্র স্কুলের কোন অনিয়ম পাননি। তিনি স্কুলের সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
২৪ঘণ্টা/এন এম রানা/আতাউর


আপনার মতামত লিখুন