খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সরকার জনবিচ্ছিন্ন বিধায় ভোট ডাকাতির মহোৎসব চলছে: ডা. শাহাদাত 

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০, ১০:৪১ অপরাহ্ণ
সরকার জনবিচ্ছিন্ন বিধায় ভোট ডাকাতির মহোৎসব চলছে: ডা. শাহাদাত 

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন,সরকার জনবিচ্ছিন্ন বিদায় ভোট ডাকাতির মহোৎসব চলছে। জনমুখী কাজ না করার জন্য সরকার এখন জনবিচ্ছিন্ন দুর্নীতি, ধর্ষন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গতিতে জনগণ দিশেহারা। সরকার এখন জনগণের প্রতিপক্ষ শক্তিতে পরিণত হয়েছে।

সরকার শুধু জনবিচ্ছিন্নই নয়, পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। জনগণের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। সরকার জনবিচ্ছিন্ন বলেই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। বর্তমান সরকার স্বৈরাচারী সরকার, ভিন্নমত সহ্য করতে পারে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় অঙ্গ সংগঠ‌নে প‌রিনত ক‌রে জনগ‌নের ভোট ডাকা‌তি ক‌রে ক্ষমত‌ায় টি‌কে আ‌ছে।

তিনি আজ বুধবার (২৫ নভেম্বর) বিকালে নগরীর ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে সিনেমা প্যালেস ইসলামিয়া সিটি হলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রধান বক্তার বক্ত‌ব্যে চট্টগ্রাম মহানগর বিএন‌পির সাধারণ সম্পাদক আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ছে, আজ‌কের বাংলা‌দে‌শে মা বো‌নের নিরাপত্তা নেই, মানু‌ষের ভোটা‌ধিকার ও কথা বলার স্বাধীনতা নাই। গণত‌ন্ত্রের না‌মে চল‌ছে স্বৈরত‌ন্ত্রের শাসন। বাংলাদে‌শে নির্বাচন এখন প্রহসনে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন খেলাঘরের মতো। সরকা‌রের দাসত্ব করছে এই নির্বাচন কমিশন। শুধু নির্বাচন ক‌মিশন নয় সরকারের সকল অঙ্গ বিকলাঙ্গে পরিনত হয়েছে।

৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন আলী নূর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি হারুন জামান, সিনিয়র যুগ্ম সম্পাদক এস.এম সাইফুল আলম,যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন,আব্দুল মান্নান, আহমেদুল আলম চৌধুরী রাসেল গাজীসিরাজ উল্লাহ,সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,নগর বিএনপির সম্পাদক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী পারভীন আক্তার চৌধুরী,কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, আরো বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য ইউসুফ শিকদার, আলি ইউসুফ, থানা বিএনপি নেতা নাজমুল হাসান ফিরোজ,ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল কালাম, জামাল উদ্দিন, ওসমান গনি, মোহাম্মদ জসিম, মোহাম্মদ, মোহাম্মদ আনিসুল হক, মনির হোসেন, কামাল উদ্দিন, আব্দুল গফুর, , মোহাম্মদ ওয়াকিল, নগর যুবদল নেতা মোহাম্মদ সেলিম, আসাদুর রহমান টিপু, যুবরাজ, মোঃ আলাউদ্দিন, মো: সালাউদ্দিন, ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ শফি, মোহাম্মদ বাহাদুর, মাইনুদ্দিন খান রাজিব, মোঃ আলাউদ্দিন, মোঃ সুমন, মোহাম্মদ ডালিম, মোঃ জিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ শফি, শুকুর, মিঠুন দাস, ছাত্রদল নেতা বিপ্লব বিল্লু, মো:হানিফ, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ তুশান প্রমূখ নেতৃবৃন্দ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…