খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

হাটহাজারীর মাদার্শায় শানে মুস্তফা কনফারেন্স অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০, ১১:২৮ অপরাহ্ণ
হাটহাজারীর মাদার্শায় শানে মুস্তফা কনফারেন্স অনুষ্ঠিত

হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নে মাদার্শা সুন্নি জনতার উদ্যােগে আজিমুশশান শানে মুস্তফা (দঃ) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে ১৩ নং দক্ষিণ মাদার্শার মাদারীপুল চত্বরে অধ্যক্ষ ক্বারী নজরুল ইসলাম এর সভাপতিত্বে মাওলানা মোঃ লিয়াকত আলী খাঁন ও মাওলানা মোঃ জুবাইর আবেদীনের যৌথ পরিচালনায় শানে মুস্তফা কনফারেন্সে
এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা গাজী শফিউল আলম নেজামী।

বিশেষ অতিথি ছিলেন মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আল্লামা শায়খ সৈয়দ মোঃ হাসান আল-আযহারী,চাঁন্দগাও বাহিরসিগন্যাল দরবারে বারীয়া শরীফের শাহাজাদা আল্লামা ছৈয়দ মোঃ মোকাররম বারী,ঢাকা হাবিবিয়া শাহী জামে মসজিদের খতিব আল্লামা শায়খ আব্দুল মোস্তফা রাহীম আল-আযহারী ও মাওলানা মোঃ ইমরান হাসান আল-কাদেরী, এনাম রেজা কাদেরী, সৈয়দ মুহাম্মদ হারুনুর রসিদ সহ স্থানীয় সর্বস্তরের আলেম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচকেরা বলেন, তরুণরাই আনতে পারে আগামীর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা। হযরত মুহাম্মদ (দ.) এর নিজের হাতে গড়া সংগঠন হিলফুল ফুযুলের উদাহরণ টেনে এমন বক্তব্য রাখেন মাদার্শা শানে মুস্তফা কনফারেন্সের বক্তারা।

তারা আরো বলেন দুর্নীতি, শোষণ ও হানাহানি মুক্ত সুশৃঙ্খল সমাজ গঠনে নবী মুহাম্মদ (দ.) এর দেখানো পথই একমাত্র মুক্তির পথ। সেই মুক্তির পথে তিনি তরুণদের জন্য অজস্র নিদর্শন রেখে গিয়েছেন। হিলফুল ফুযুল তেমনই এক নির্দেশনা। শুধু এই সংগঠনের পূর্ণাঙ্গ অনুসরনই পারে মানবজাতির মনন ও মানসিকতার পরিবর্তন। আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন দেশ ও সমাজে। আজ মুসলিম জাতি পিছিয়ে পড়ার মূল কারণ নবীর সুন্নাত ও আদর্শচ্যুতি। হিলফুল ফুযুল তেমনই এক অনন্য সুন্নাহ, অসাধারণ রূপরেখা।

আয়োজকেরা বলেছেন এটি এই অঞ্চলের সুন্নি জনতার সব চেয়ে বড় কনফারেন্স, এই ধারাবাহিকতায় আগামীতেও ঐক্য সুন্নী কনফারেন্স চলমান থাকবে,আজকের এই সুশৃঙ্খল আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…