খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন সংস্থাকে সম্পৃক্ত করার সুপারিশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০, ৯:৫৮ অপরাহ্ণ
কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন সংস্থাকে সম্পৃক্ত করার সুপারিশ

শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশে নতুন করে কোভিড-১৯ সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে মাঠ পর্যায়ের প্রশাসন সরকারকে বাণিজ্যিক, শিল্প, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলোকে ফেসমাস্ক পরা সম্পর্কে জনগণকে সচেতন করার প্রচার-প্রচারণায় যুক্ত করার সুপারিশ করেছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘ফেসমাস্ক না পরার কারণে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করার পরেও লোকজনের এতে অনীহার প্রেক্ষাপটে মাঠ পর্যাযয়ের প্রশাসনের এ সুপারিশ এলো।’

আনোয়ারুল আরো জানান, তারা ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও এফবিসিসিআইসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রাণঘাতী ভাইরাস থেকে সুরক্ষার জন্য ফেসমাস্ক পরার প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রিসভা মহামারী থেকে উদ্ভূত পরিস্থিতি এবং নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে এটি মোকাবিলার উপায় নিয়ে বিশদ আলোচনা করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে যোগ দিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রিসভার সদস্যবৃন্দ বাংলাদেশ সচিবালয়স্থ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকে সংযুক্ত হন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় জানান, তিনি ইতিমধ্যে তার দল আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় এবং বাড়ির বাইরে ফেসমাস্ক পরার বিষয়ে ব্যাপক সচেতনতামূলক প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন।

আনোয়ারুল আরো বলেন, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে মানুষের মাঝে কাপড়ের তৈরি তিন স্তরের ফেসমাস্ক বিতরণ করতে বলেছেন, যাতে তারা এগুলো বারবার ব্যবহার করতে পারেন।

তিনি ব্যাপক সচেতনতামূলক প্রচার চালানোর জন্য গণমাধ্যমকে অভিনন্দন জানান এবং কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার কথা উল্লেখ করে এ লক্ষ্যে আরো সহযোগিতা কামনা করেন।

‘শীতের তীব্রতা আরো বাড়তে থাকলে সংক্রমণের হারও বাড়বে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী নিজেকে এবং অপরকে বাঁচাতে সবাইকে ফেসমাস্ক পরার স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানান।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…