খুঁজুন
সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ২০ দিনে ১৭ লাশ, উদ্বিগ্ন এলাকাবাসী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯, ১২:৫২ পূর্বাহ্ণ
সীতাকুণ্ডে ২০ দিনে ১৭ লাশ, উদ্বিগ্ন এলাকাবাসী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় হঠাৎ করে অপমৃত্যু বেড়ে গেছে। উপজেলায় গত ১১ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২০ দিনে খুন, দুর্ঘটনা, আত্মহত্যা, পানিতে ডুবে, ক্রস ফায়ারসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে দুজন আত্মহত্যায়, ৪ জন সড়ক দুর্ঘটনায়, বন্দুকযুদ্ধে ৪ জন, অজ্ঞাত লাশ একটি, শিপইয়ার্ডের দুর্ঘটনায় ২জন, ট্রেনে কাটা পড়ে ১ জন এবং ছাদ থেকে পড়ে নিহত ১ জন নিহত হয়। খুন হয় দুজন।

বিভিন্ন দূর্ঘটনায় আহতও আছে ৩০ জনের অধিক। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে।

এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় এভাবে লাশের মিছিলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

থানা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীতাকুণ্ডে হঠাৎই খুন, আত্মহত্যা, দুর্ঘটনায় প্রাণহানি উদ্বেগজনক হারে বেড়েছে। যা এলাকাবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।

এএসপি (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী শাহা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, এটা অবশ্যই উদ্ধেকজনক, তবে আমি আমাদের পুলিশের সব ডিপার্টমেন্ট নিয়ে আইনশৃংখলা বিষয়ে মিটিং করেছি, সামনে পরিস্থিতি আরো উন্নতি হবে।

এই মূহুর্তে সীতাকুণ্ডের আইনশৃংখলা অবনতি কিনা জানতে চাইলে এএসপি শম্পা রানী শাহা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আইনশৃংখলা অবনতি নয় স্বভাবিক আছে, সামনে আরো ভালো হবে, এজন্যে আমরা কাজ করে যাচ্ছি।

জানা যায়, গত ৯ অক্টোবর সন্ধ্যা ৬ টার সময় উপজেলার শেখপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় মহিউদ্দিন (২৮) নামের এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মহিউদ্দিন পশ্চিম সৈয়দপুর, অন্তর খালী মসজিদ বাড়ির শাহ আলমের পুত্র।

১১ অক্টোবর ৯ নং ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর জেলে পাড়ায় গলায় ফাঁস দিয়ে শান্ত জল দাশ (২৫) নামের এক যুবক আত্নহত্যা করে। শান্ত দাশ উক্ত এলাকার সিদাম জল দাশের পুত্র।

১২ অক্টোবর কুমিরা ঘাটঘর উপকূলে অবস্থিত “ও ডব্লিউ ডব্লিউ ট্রেডিং এণ্ড শীপ ব্রেকিং” নামে একটি শিপ ইয়ার্ডে গ্যাসে আক্রান্ত হয়ে সাইফুল এবং মাসুদ নামে দুই শ্রমিক নিহত হয়।

১৬ অক্টোবর তিনতলার ছাদ থেকে পড়ে আল আমিন (২২) নামের এক যুবক নিহত হয়। বিকাল তিনটার সময় পৌরসদর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিনের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়।

১৮ অক্টোবর কুমিরাস্থ ঘাটঘর এলাকায় রাস্তার পাশ থেকে মোঃ শাহ আলম (৫৮) নামের এক ডাক্তারের লাশ উদ্ধার করে পুলিশ, সে ছোট কুমিরা এলাকার মৃত আজিজুল হক মাষ্টারের পুত্র। একইদিন কুমিরা এলাকার পিএইচপি গেইটের সামনে থেকে অজ্ঞাত এক মহিলার (৪০) লাশ উদ্ধার করে পুলিশ। সে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হয় বলে জানান বাঁশবাড়িয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম।

১৯ অক্টোবর উপজেলা বারৈয়ারহাটস্থ কলাবাড়িয় নামক স্থানের রেল লাইন থেকে দ্বিখন্ডিত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। একইদিন সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় সড়ক দূর্ঘটনায় সজিব নামে এক যুবক আহত হয়ে পরদিন চমেক হাসপাতালে সে মারা যায়।

২১ অক্টোবর সীতাকুণ্ড পৌরসভার ৪নং ওয়ার্ডের প্রেমতলা এলাকায় স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস খেয়ে মিতা দেবী (২১) নামের এক বাক প্রতিবন্ধী গৃহবধূ আত্মহত্যা করে। গৃহবধু মিতা সজল দেবনাথের স্ত্রী।

২২ অক্টোবর ভাটিয়ারীর কলেজপাড়া এলাকায় মোবাইল ফোন চুরির অভিযোগ এনে এক নিরিহ যুবককে পিটিয়ে হত্যা করেছে রায়হান নামের পুলিশের এক এসআই। তাকে আটক করেছে পুলিশ। নিহত যুবক এজাহার মিয়া ভাটিয়ারী ৪নং ওয়ার্ডের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে।

২৩ অক্টোবর উত্তর বাঁশবাড়িয়া এলাকায় র‍্যাব ৭ এর টহল দলের সাথে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি বিনিময়ে চাঞ্চল্যকর ডা, শাহ আলম হত্যাকাণ্ডের মূল হোতা ডাকাত দলের প্রধান নজির আহমেদ সুমন প্রকাশ কালু (২৬) নিহত হয়।

২৮ অক্টোবর উপজেলার সলিমপুরস্থ কালুশাহ নগর এলাকায় লরী উল্টে হযরত খাজা কালুশাহ মাজারের দানবাক্সের নাইট গার্ডসহ দুইজন নিহত হয়ে। নিহত নাইট গার্ডের নাম মোঃ আজম, সে কালুশাহ নগর এলাকার আমির হোসেনের পুত্র। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। একইদিন ফৌজদানহাট আবদুল্লাহ ঘাটা এলাকায় নিটল টাটা গাড়ির ওয়ার্কশপে থাকা একটি কাভার্ডভ্যানের কেভিন থেকে দুলাল (৪০) নামের চালকের সহকারীর লাশ উদ্ধার করে ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ।

২৯ অক্টোবর ছোট কুমিরা এলাকায় র‍্যাবের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনায় অন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য নিহত হয়। নিহত তিন ডাকাতের পরিচয় পাওয়া যায়নি।

৩০ অক্টোবর মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামে আবিদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে হাসনাবাদ গ্রামের বাবুল সওদাগরের বাড়ির মহিউদ্দিনের পুত্র।

Feb2

সবাই মিলে কাজ করলে দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
সবাই মিলে কাজ করলে দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছি। সবাই মিলে কাজ করলে ইনশাআল্লাহ দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব। খাল খনন করতে পারলে বন্যার সময় মানুষ, সম্পদ, গবাদিপশু ও ফসল রক্ষা করা যাবে।

সোমবার (২০ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে বগুড়ার বাগবাড়ী নশিপুরে অবস্থিত চৌকিরদহ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা এখানে চৌকিদহ খালটা কাটলাম। এখানে যদি কোনো মুরুব্বি থাকেন- যাদের বয়স ৬০-৭০ এর বেশি, তাদের নিশ্চয়ই মনে আছে, এই খালটা আমার আব্বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে কেটেছিলেন। এই খালটা আমরা কাটলাম, প্রায় এক কিলোমিটার মতো লম্বা। এই খালটা কাটার ফলে বর্ষার সময় অতিবৃষ্টিতে আশেপাশে যে পানি উঠে, তা এখানে জমা হবে। আবার শুকনা মৌসুমে যখন পানি পাওয়া যায় না, তখন এই খালে পানি থাকলে কৃষকরা তাদের জমিতে চাষাবাদের জন্য পানি পাবে। অর্থাৎ এলাকার মানুষের উপকার হবে।

স্থানীয়দের আহ্বান জানিয়ে তিনি বলেন, চলুন আমরা এই খালটা পুনঃখনন করি, পানি ফিরিয়ে আনি। খালের দুই পাশে গাছ লাগাই। খালের মধ্যে মাছ চাষের ব্যবস্থা করা যায় কি না, সেটাও দেখা হবে- যাতে এলাকার বেকার তরুণরা কাজ পায়। মা-বোনেরাও পাশে শাকসবজি চাষ করতে পারবেন।

প্রধানমন্ত্রী বলেন, খাল ও নদী ভরাট হয়ে যাওয়ার কারণে মানুষ যেমন পানির কষ্ট পাচ্ছে, তেমনি বর্ষায় অতিরিক্ত পানি ধরে রাখা যাচ্ছে না। ফলে প্রয়োজনের সময় পানি পাওয়া যায় না। তাই খাল খনন জরুরি।

তিনি বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। এই খাল কাটাসহ যেসব কর্মসূচি হাতে নিয়েছে তা যেন সফল হয়-সেজন্য দোয়া করবেন। এটা তো নিজের বাড়ি, ঘরের লোকজন। কয়েকদিন পর আবার আসবো ইনশাআল্লাহ।

এর আগে দুপুর ২টায় নিজ জন্মভূমি বাগবাড়ীতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুপুর আড়াইটার দিকে বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে বিকেল ৩টায় শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।

বিকেল ৩টা ৪০ মিনিটে নশিপুরে অবস্থিত চৌকিরদহ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে পৌঁছালে খালের দুই পাড়ে অবস্থান নেওয়া হাজারো মানুষ তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।

খাল খনন কর্মসূচি শেষে বিকেল ৪টার দিকে তিনি নিজ পৈতৃক বাড়িতে যান। সেখানে সংক্ষিপ্ত সময় অবস্থান শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে শহরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। পরে বিকেল ৫টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তাই সিরিজ হার ঠেকাতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না স্বাগতিকদের। মিরপুরে অনুষ্ঠিত এই ম্যাচে কোনো ভুল করলেন না মেহেদী হাসান মিরাজরা। নিউজিল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৯৮ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। জবাবে ৮৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

১৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই চার হাঁকান বাংলাদেশের ওপেনার সাইফ হাসান। একই ওভারে আরও একটি চার মারেন তিনি। কিন্তু ৬ বলের বেশি খেলতে পারেননি এই ডানহাতি ব্যাটার। প্রথম ওভারের ষষ্ঠ বলেই সাজঘরের পথ ধরেন তিনি। আউট হওয়ার আগে করেন ৮ রান।

এরপর ক্রিজে আসেন সৌম্য সরকার। নিজের খেলা প্রথম বলেই দুই রান নেন সৌম্য। এরপর দেখে-শুনে খেলার ইঙ্গিত দিচ্ছিলো সৌম্যর ব্যাট। কিন্তু ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই হাঁকান এক দুর্দান্ত ছক্কা। একই ওভারের শেষ বলে ফক্সক্রফটের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন সৌম্য। তার ব্যাট থেকে আসে ১১ বলে ৮ রান।

তৃতীয় উইকেটে ব্যাট করতে আসেন নাজমুল হোসেন শান্ত। তাকে নিয়েই দলীয় স্কোর বড় করতে থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম। দুজন মিলে গড়েন ১২০ রানের জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ। এই দুই ব্যাটারই ফিফটির দেখা পান। তবে জয় নিয়ে ফিরতে পারেননি দুজনের কেউই।

জেইডেন লেনক্সের করা বলে কটবিহাইন্ড হওয়ার আগে ৭৬ রান করেন তিনি। মাত্র ৫৮ বলে খেলা ইনিংসটি ১০টি চার ও চারটি ছয়ে সাজানো। শান্ত অবশ্য আউট হননি। রিটায়ার্ট হার্ট হয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটার। ৭১ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৫০ রান করেন তিনি।

এর আগে মিরপুরে টস জিতে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ১০ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেয় বাংলাদেশ। দুটি উইকেটই নেন নাহিদ। অষ্টম ওভারে হেনরি নিকোলসকে ১৩ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাংলাদেশি পেসার। পরের ওভারেও প্রথম বলে তিনি উইল ইয়াংকে (৭) সৌম্য সরকারের ক্যাচ বানান তিনি। পরে সৌম্য সরকার তুলে নেন প্রতিপক্ষ অধিনায়ক টম লাথামের উইকেট। ৩৫ বলে ১৪ রান করেন তিনি।

৫২ রানে ৩ উইকেট পড়ার পর নিউজিল্যান্ডের ওপেনার নিক কেলি ও মুহাম্মদ আব্বাস ৫৬ রানের জুটি গড়েন। ২৭তম ওভারের শেষ বলে ফিফটি করেন কেলি। আব্বাসকে ১৯ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাহিদ। উড়ন্ত ক্যাচে তাকে ফেরান লিটন। কেলি সেঞ্চুরির বেশ কাছে গিয়েও ব্যর্থ হন। শরিফুল ইসলাম তাকে ৮৩ রানে তাওহীদ হৃদয়ের ক্যাচ বানান। কিউই ওপেনারের ১০২ বলের ইনিংসে ছিল ১৪ চার।

সেট ব্যাটার আউট হওয়ার পর ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন। জশ ক্লার্কসনকে আউট করেন রিশাদ হোসেন। আগের ম্যাচের সেরা খেলোয়াড় ডিন ফক্সক্রফট ১৫ রান করে নাহিদের শিকার হন। ব্লেয়ার টিকনারকে বদলি ফিল্ডার আফিফ হোসেনের ক্যাচ বানান শরিফুল।

নিজের শেষ ওভারে নাহিদ পঞ্চম উইকেট তুলে নেন। জেইডেন লেনক্স খালি হাতে ফেরেন বাংলাদেশি পেসারের ইয়র্কারে বোল্ড হয়ে। ১৮৩ রানে ৯ উইকেট তোলার পর নিউজিল্যান্ডকে দুইশর মধ্যে আটকানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কাভারে নাথান স্মিথের কঠিন ক্যাচ নিতে না পারার প্রায়শ্চিত্ত কিছুক্ষণ পরই করেন তাওহীদ হৃদয়। তাসকিন আহমেদের বলে উইলিয়াম ও’রোর্কের ক্যাচ নেন তিনি। ৪৮.৪ ওভারে অলআউট হয় নিউজিল্যান্ড।

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের পাইলট উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের পাইলট উদ্বোধন

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে সরকারের বহুল আলোচিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির পাইলট কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকায় গিয়ে সুবিধাভোগী নারীদের হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন। এ সময় কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন তিনি।

সরকারি তথ্য অনুযায়ী, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নিম্ন আয়, অসচ্ছল ও ঝুঁকিপূর্ণ পরিবারের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে নির্বাচিত পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এই অর্থ মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই আশপাশের ইউনিয়ন ও উপজেলার নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠ ও আশপাশ এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এরপর প্রধানমন্ত্রী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। কর্মসূচি শেষে তিনি বাগবাড়ী এলাকায় একটি খাল খনন প্রকল্প পরিদর্শন করার কথা রয়েছে। এছাড়া তিনি তাঁর পৈতৃক বাড়িতে সংক্ষিপ্ত সময় অবস্থান শেষে শহরে আয়োজিত জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।