খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার হাতে রাষ্ট্রভার থাকলে ত্রাণ নিতে লাইনে দাঁড়াতে হবে না: রেজাউল করিম চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ৯:৩৯ অপরাহ্ণ
শেখ হাসিনার হাতে রাষ্ট্রভার থাকলে ত্রাণ নিতে লাইনে দাঁড়াতে হবে না: রেজাউল করিম চৌধুরী

শীতার্তদের মাঝে কম্বল বিতরনকালে আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেন, একা একা ভাল থাকার মধ্যে কোন আনন্দ নাই। নিজে ভাল থাকার পাশাপাশি অন্যদেরকে ভাল রাখতে পারায় যে অপার আনন্দ যারা কখনো অন্যের উপকারে আসে না তারা বুঝতে পারবেনা।

শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরনের ব্যবস্থা করে ছাত্র মিলন সামাজিক সংগঠন মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে নিজেরা সে তৃপ্তির সন্ধান লাভ করেছে।

১৩ ডিসেম্বর রবিবার নগরীর ছাত্র মিলন সামাজিক সংগঠনের উদ্দ্যোগে আন্দরকিল্লা ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

বক্তব্যে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আজীবন বাংলার গরীব দু:খী মানুষের কল্যানের জন্য রাজনীতি করেছেন। বিভিন্ন জায়গায় সভা সমাবেশে গেলে বাংলার গরীব দুখী মানুষ তাকে মুজিব ভাই জড়িয়ে ধরতেন। গরীব মানুষ জীর্ণ শীর্ণ বস্ত্রে আবৃত হয়ে কিংবা উদোম গায়েও তাকে ভালবেসে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে তিনি আবেগে জড়িয়ে ধরে কেঁদেছেন। আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্নের দারিদ্রতা মুক্ত, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে দিনরাত কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালের মধ্যে দেশকে তিনি বিশ্বের উন্নত রাষ্ট্র সমূহের কাতারে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ গ্রহন করেছেন। বঙ্গবন্ধু কন্যা যা চ্যালেঞ্জ হিসেবে নেন তা বাস্তবায়ন করেই ছাড়েন। শেখ হাসিনার হাতে যখন রাষ্ট্রভার রয়েছে, তবে ২০৪১ সালের আগেই আমরা দেখব কেউ আর ত্রাণ নিতে লাইনে দাঁড়াবেনা। সকলেই তাদের অন্ন বস্ত্রের সংস্থান করতে নিজেরাই সমর্থ হবেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা জালাল উদ্দীন ইকবাল। মহানগর আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক এবং ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহরলাল হাজারী, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইকবাল হাসান চৌধুরী, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দীন আহমদ, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম, মো. আজম খান, কাজী হেলাল উদ্দীন, মো. কামরুল হক, মো. জানে আলম, নুর আহাম্মদ, ইউছুপ হারুন মাসু, ফরমান উল্লাহ, রেজাউল করিম পিন্টু, মনিরুল হক মুন্না, রাজিব ভট্টাচার্য, আব্দুল আওয়াল অপু।

সভায় সভাপতিত্ব করেন ছাত্র মিলন সংগঠনের সভাপতি অস্তিম মজুমদার ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন হাসনাত রাকিব, প্রান্ত সেন, পাপ্পু সরকার, ইশতিয়াক আহমেদ, তাহসিন আকবর প্রমূখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…