খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পর্নোগ্রাফি মামলায় চিত্রপরিচালক অনন্য মামুন কারাগারে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ৯:৪১ অপরাহ্ণ
পর্নোগ্রাফি মামলায় চিত্রপরিচালক অনন্য মামুন কারাগারে

‘নবাব এলএলবি’ নামের সদ্য মুক্তিপ্রাপ্ত একটি চলচ্চিত্রের দৃশ্যে পুলিশকে হেয় করার অভিযোগে দায়ের করা এক মামলায় পরিচালক অনন্য মামুন ও সেই দৃশ্যে অভিনয় করা অভিনেতা শাহীন মৃধাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার দুপুরে আসামিদের ঢাকা মহানগর দায়রা জজ আদালত উপস্থাপন করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাদের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ আদালতে দুই আসামিকে সুষ্ঠু তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তাদের কারাগারে আটক রাখার আবেদন মঞ্জুর করেন।

মামলার বাদী ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. নসিরুল আমিন। তিনি বলেন, রাজধানীর রমনা থানায় পর্নোগ্রাফি আইনে অনন্য মামুন ও শাহীন মৃধার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

জানা গেছে, ১৬ ডিসেম্বর আই থিয়েটার নামের একটি অনলাইন অ্যাপে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে পুলিশকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। চলচ্চিত্রটির একটি দৃশ্যে ধর্ষণের শিকার এক নারীকে থানায় মামলা করার জন্য যেতে দেখা যায়। ওই দৃশ্যে পুলিশের একজন এসআই (অভিনয় করেছেন শাহীন মৃধা) ওই নারীকে ধর্ষণ বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন। এই দৃশ্যটি নিয়ে আপত্তি জানিয়েছে পুলিশ। এ অভিযোগে ২৪ ডিসেম্বর রাত আড়াইটার দিকে পরিচালক অনন্য মামুনকে মিরপুরের নিজ বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শাহীন মৃধাকেও তার বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তাদের রমনা থানায় দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

‘নবাব এলএলবি’ চলচ্চিত্রের প্রথম অংশ মুক্তি দেয়া হয়েছে ১৬ ডিসেম্বর। দ্বিতীয় অর্থাৎ শেষ অংশ মুক্তি পাবে ১ জানুয়ারি। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া ও শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

এদিকে আটক হওয়ার চারদিন আগে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে একটি অভিযোগ দায়ের করেন চিত্রপরিচালক অনন্য মামুন। অভিযোগে উল্লেখ করেন, ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রের মুক্তির পর প্রথম পর্ব পাইরেসি হয়ে গেছে। এই অপকর্মে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য তিনি আবেদন করেন। তখন এ বিষয়ে সাইবার ক্রাইম ইউনিটের এডিশনাল ডেপুটি কমিশনার নাজমুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। পাইরেসির বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযান চালিয়েছি। এ অভিযোগটিও তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…