হালিশহরে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:২১ দুপুর
হালিশহরে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের আওতাধীন হালিশহর থানার উদ্যোগে শুক্রবার (২৫ ডিসেম্বর) নগরীর আল জামিয়াতুল ইসলামিয়া দারুচ্ছুন্নাহ ও এতিমখানায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, শিক্ষা সম্পাদক, প্রচার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, হালিশহর বি ব্লক ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মনির কাউছার, পোর্ট ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইকরামুল হক সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, “মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার” এ শ্লোগান কে ধারন করে ২০১৫ সনের ৯ জানুয়ারি শীতার্ত পথবাসিদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন।

Feb2
Feb2