খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

স্বপ্নীল চট্টগ্রাম মহানগর উপহার দিতে চাই: রেজাউল করিম চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ জানুয়ারি, ২০২১, ১১:০৫ অপরাহ্ণ
স্বপ্নীল চট্টগ্রাম মহানগর উপহার দিতে চাই: রেজাউল করিম চৌধুরী

জামালখান ওয়ার্ডের শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণকালে আওয়ামীলীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, গরীব দুখী মানুষের মুখে হাঁসি ফোটাতে কাজ করছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিএফ কার্ড, আশ্রয়ন প্রকল্প ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে গরীব অসহায় পরিবারে অনেকটাই স্বাচ্ছন্দ্য এনে দিতে পেরেছে।

অনেকে রাজনীতি করতে এতিমদের নামে প্রকল্প করে এতিমের টাকা মেরে খায়। আর আওয়ামী লীগ গরীব, অসহায় ও এতিমদের জন্য সহায়তা কর্মসূচীর মাধ্যমে তাদের ভাগ্যের উন্নয়নে কাজ করে। মানুষের দু:সময়ে পাশে দাঁড়ানো আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গীকার। আওয়ামী লীগকে ভোট দিয়ে জনগণ কখনোই ধোঁকা খায়নি। আওয়ামী কেবল স্বপ্ন দেখায় না, কল্পনারও অতীত বিষয়কে বাস্তবে পরিনত করে মানুষের সামনে নিয়ে আসে। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রতিক নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে আরো গতিশীল করার পাশাপাশি আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলরদেরও ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে আমরা কথা দিতে পারি আগামী পাঁচ বছরে আমরা একটি স্বপ্নীল চট্টগ্রাম উপহার দেব।

মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন।

সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে ও প্রকৌশলী সৈকত দাশের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, সদস্য বেলাল আহমেদ, দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক খোরশেদ আলম, আওয়ামীলীগ মনোনীত সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনজুমান আরা বেগম, জামালখান ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সৈয়দুল আলম, রঞ্জন রশ্মি বড়ুয়া, মহানগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, আহসান উল্লাহ খোকন, মো. ইসমাইল, মৃদুল কান্তি দাশ, হাজী শাহাবুদ্দিন, ইকবাল আহমেদ ইমু, মো. ইমু, মো. হাবিব, শাহনেওয়াজ জসিম, সিজার বড়ুয়া, রত্মেশ্বর দাশ জিতু, রুবেল দত্ত প্রমুখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…