খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নৌকায় ভোট দিয়ে বোমাবাজ ও অগ্নি সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করুন: রেজাউল করিম চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৪ জানুয়ারি, ২০২১, ১১:৪০ অপরাহ্ণ
নৌকায় ভোট দিয়ে বোমাবাজ ও অগ্নি সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করুন: রেজাউল করিম চৌধুরী

সুষম ও সুশৃঙ্খল উন্নয়নে সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কল্পলোক সিডিএ আবাসিক এলাকার প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নব নির্বাচিত কর্মকর্তারা সমম্বিত উদ্যোগের মাধ্যমে এলাকার উন্নয়নে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

সোমবার (০৪ জানুয়ারী) সন্ধ্যায় নগরীর তুলাতলী কল্পলোক সিডিএ আবাসিক এলাকার প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠানে নব নির্বাচিতদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা বিভিন্ন ক্ষেত্রে একটি সমাজের প্রতিনিধিত্বের দায়িত্ব পেয়েছেন। অত্যন্ত সচেতনতার সাথে এ গুরুদায়িত্ব পালন করতে হবে। আগামী ২৭ তারিখ সিটি কর্পোরেশন নির্বাচন। অনেকেই ভোট চাইতে আসবে, বুঝে শুনে উন্নয়নের পক্ষে রায় দিতে ভোটারদের উদ্বুদ্ধ করতে হবে।

তিনি আরো বলেন, মনে রাখতে হবে, বোমাবাজ, আগুনে পুড়িয়ে নিরহ জনগনকে যারা হত্যা করেছিল তারাও ভোট চাইতে আসবে। যারা মিথ্যা গুজব ছড়িয়ে, বাস পুড়িয়ে, প্রশাসনের উপর হামলা চালিয়ে, রেল লাইন উপড়ে ফেলে, গাছ পালা কেটে পরিবেশ বিনষ্ট করে ও রাস্তা কেটে উন্নয়নকে থমকে দিতে চেয়েছিল তারা আসবে ভোট চাইতে। জনগণ বুঝে শুনে স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিবেন।

কল্পলোক আবাসিক প্লট ও ফ্ল্যাট মালিক কল্যান সমিতির নবনির্বাচিত সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক সফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিএ নির্বাহী প্রকৌশলী ও কল্পলোক আবাসিকের প্রকল্প পরিচালক মো. শামীম।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নতুন কমিটির সহ-সভাপতি খোরশেদুল আলম ইকবাল চৌধুরী রাসেল, গোলাম রহমান মঞ্জু, যুগ্ম সাধারন সম্পাদক মো. মামুন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সিদ্দিকী, অর্থ সম্পাদক সফিউল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর রহিম, দপ্তর সম্পাদক আবদুল মান্নান, ক্রিড়া সম্পাদক মো. সরওয়ার উদ্দিন, স্বাস্থ্য ও সমাজ কল্যান সম্পাদক ডা. জামশেদুল আলম, সাংস্কৃতিক সম্পাদক নাছিরউদ্দিন লিটন, মহিলা বিষয়ক সম্পাদক নাহিদ আকতার রুমী, কার্যনির্বাহী সদস্য আবুল বসর, মো. আবদুল গফুর, মো. আলী আয়মান, মো. এনাম, মো. রাশেদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. হারুন প্রমুখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…