খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রা‌মের মৎস‌্য শি‌ল্প সম্প্রসার‌ণে কার্যকর নতুন উ‌দ্যোগ নেয়া হ‌বে : রেজাউল ক‌রিম চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৯ জানুয়ারি, ২০২১, ২:১০ অপরাহ্ণ
চট্টগ্রা‌মের মৎস‌্য শি‌ল্প সম্প্রসার‌ণে কার্যকর নতুন উ‌দ্যোগ নেয়া হ‌বে : রেজাউল ক‌রিম চৌধুরী

চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশন নির্বাচ‌নে আওয়ামী লীগ ম‌নোনীত মেয়র পদপ্রার্থী বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল ক‌রিম চৌধুরীর সা‌থে যা‌ন্ত্রিক মৎস‌্য ব‌্যাবসায়ী‌দের মতবি‌নিময় সভা আজ শ‌নিবার সকা‌লে নতুন ফিসারী ঘাট এলাকায় অনু‌ষ্ঠিত হয়।

সোনালী যা‌ন্ত্রিক মৎস‌্য শিল্প সমবায় স‌মি‌তির লিঃ এর উ‌দ্যো‌গে আ‌য়ো‌জিত সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে রেজাউল ক‌রিম চৌধুরী ব‌লেন, সরকার মৎস‌্য শি‌ল্পের উন্নয়‌নে ব‌্যাপক কর্মসূচী নি‌য়ে কাজ কর‌ছে। বঙ্গবন্ধু তনয়া জন‌নেত্রী শেখ হা‌সিনার সুদৃঢ় নেতৃ‌ত্বে আন্তর্জা‌তিক আদাল‌তে লড়াই‌য়ে আমরা ভারত ও মিয়ানমা‌রের কাছ থে‌কে বিশাল সমূদ্র সীমা জয় ক‌রে‌ছি। এ সমুদ্র সীমায় র‌য়ে‌ছে ব‌্যাপক সম্ভাবনা, মৎস‌্য তার ম‌ধ্যে অন‌্যতম। যা‌ন্ত্রিক মৎস‌্য ব‌্যবসায়ী কর্মী‌দের সরকারী কর্ম প‌রিকল্পনার প্রতি আনুগত্যের কার‌ণে বাংলা‌দেশ বি‌শ্বের শ্রেষ্ঠ ই‌লিশ উৎপাদনকারী দেশ। যারা লক্ষ লক্ষ টাকার যা‌ন্ত্রিক নৌযান ও কর্মী পা‌ঠি‌য়ে গভীর সমু‌দ্রে মৎস‌্য আহর‌নে কাজ কর‌ছেন, তারা ঝুঁ‌কি নি‌য়ে দে‌শের জন‌্য অসীম সাহ‌সিক ভূ‌মিকা রাখ‌ছেন। আর চট্টগ্রা‌মের মৎস‌্য ব‌্যবসায়ীরা এ‌দের ম‌ধ্যে অন‌্যতম। মৎস‌্য আহরন, সংরক্ষন ও বাজারজাত কর‌ণে ব‌্যবসায়ীরা কিছু সমস‌্যার সম্মূখীন হ‌চ্ছেন।

সক‌লের দোয়া ও রায় নি‌য়ে মেয়র নির্বা‌চিত হ‌য়ে মৎস‌্য শি‌ল্পের সম্প্রসার‌ণে নতুন নতুন উ‌দ্যোগ নি‌য়ে মৎস‌্য ব‌্যবসায়ী‌দের পা‌শে থাক‌তে চাই। এক‌টি ব‌্যবসা অনুকুল, প‌রি‌বেশ বান্ধব, সন্ত্রাস, দুর্ণী‌তি, মাদক ও চাঁদাবাজ মুক্ত নগি‌রিক বান্ধব স্মার্ট চট্টগ্রাম সি‌টি গড়‌তে আ‌মি সক‌লের দোয়া ও নৌকা প্রতী‌কে ভোট চাই।

পাথরঘাটা ওয়া‌র্ডের আওয়ামী লীগ সম‌র্থিত কাউ‌ন্সিলর পদপ্রার্থী পুলক খাস্তগীর,
চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আলহাজ্ব আমিনুল হক বাবুল সরকার সদস্য সচিব এম এ মোতালেব তালুকদার, এম এ গফফার কুতুবী, দিদারুল আলম দিদার, এ কে এম ফজলুল হক, হেমায়েত হোসেন মিঠু, কাউসারুজজামান, আনসার হোসাইন, আনিসুর রহমান আনিস, সেলিম উল্লাহ, ওয়াহিদ রহমান, হাফেজ মোহাম্মদ ইসমাইল, নুরুল আমিন, সেলিম উদদীন সাকুু, মো. সামসুল আলম, আবুল বাশার, জয়নাল, মহি উদদীন, তারেক, জসিম উদ্দিন, মো. এরশাদ, এম আজিজ, আবেদীন, সাইফুউদদীন, রাসেল, জসিম, মো. হাবিব, মো. পারভেজ সুমন সহ বিভিন্ন থানা কমিটি নেতৃবৃনদ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…