খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেতাকর্মীরা পুকুরে ফেলে দিল অধ্যক্ষকে (ভিডিও)

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০১৯, ৭:০৩ অপরাহ্ণ
ছাত্রলীগ নেতাকর্মীরা পুকুরে ফেলে দিল অধ্যক্ষকে (ভিডিও)

ছাত্রলীগের দুই নেতাকর্মী ক্লাসে নিয়মিত উপস্থিত না থাকায় ফরম ফিলাপের সুযোগ দেননি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ। এ কারণে তাকে লাঞ্ছিত করে পুকুরে ফেলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে। পরে অধ্যক্ষ সাঁতরে পুকুরের কিনারে আসলে আশপাশে থাকা কর্মকর্তা-কর্মচারীরা তাকে উদ্ধার করেন।

জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ও কম্পিউটার প্রকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী কামাল হোসেন সৌরভের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ওই অধ্যক্ষের কার্যালয়ে যান। তিনি প্রয়োজনীয় সংখ্যক ক্লাস না করে এবং মিডটার্ম পরীক্ষায় অংশ না নিয়েও চূড়ান্ত পরীক্ষার ফরম ফিলাপের সুযোগ চান। সঙ্গে আরেক ছাত্রলীগ কর্মীকেও সুযোগ করে দিতে বলেন।

অধ্যক্ষ তাদের দাবি শুনে জানিয়ে দেন- কারিগরি শিক্ষায় ৭৫ ভাগ ক্লাস না করলে এবং মিডটার্ম পরীক্ষায় অংশ না নিলে ফাইনাল পরীক্ষা দেয়ার কোনো সুযোগ নেই। কারণ এতে সে কিছুই শিখেনি বলে প্রতীয়মান হয়। ছাত্রলীগ নেতাদের জোরাজুরির একপর্যায়ে তিনি তাতে রাজি না হয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলতে বলেন।

পরে ছাত্রলীগ নেতারা সেখান থেকে বের হয়ে দুপুর ১টার দিকে জড়ো হতে শুরু করেন। দুপুর প্রায় আড়াইটার দিকে জোহরের নামাজ পড়ে কার্যালয়ে ফিরছিলেন অধ্যক্ষ। সে সময় শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক কামাল হোসেন সৌরভের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা অধ্যক্ষকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে পুকুরে ছুঁড়ে ফেলেন।

অধ্যক্ষ অভিযোগ করে বলেন, ‘তারা (ছাত্রলীগ নেতাকর্মী) যেভাবে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে পুকুরে ছুড়ে ফেলেছে, তাতে মনে হচ্ছে- হত্যার উদ্দেশে এমনটা করা হয়েছে।’

অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন বলেন, ‘আমার জন্য এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিছু নেই। বিষয়টি নিয়ে ইনস্টিটিউটের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেতা সৌরভ ও পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তা রিসিভ করেননি তিনি। পরে এসএমএস পাঠালেও কোনো উত্তর মেলেনি।

এ নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ছাত্রলীগের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনার পর ওই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…