খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বসবে ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং প্ল্যান্ট

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১, ৪:০৬ অপরাহ্ণ
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বসবে ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং প্ল্যান্ট

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বসানো হবে ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং প্ল্যান্ট। এই প্ল্যান্টে হাসপাতালের করোনা ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে কর্মরতদের ব্যবহৃত পোশাক ও রোগীর শয্যায় ব্যবহৃত কাপড় পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হবে।

ইতোমধ্যে এটি স্থাপনে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে এটি বসানোর চূড়ান্ত প্রক্রিয়া চলছে।

বেসরকারি একটি প্রতিষ্ঠান এটি সরবরাহ করছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, করোনার প্রথম থেকেই চট্টগ্রামের ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে। বর্তমানে এখানে ১৫০টি আধুনিক শয্যায় করোনা আক্রান্ত রোগীদের সেবা দেওয়া হচ্ছে। কিন্তু করোনা ওয়ার্ডে কর্মরত চিকিৎসক-নার্স এবং শয্যায় ব্যবহৃত বিছানার চাদর বেডশিট জীবাণুমুক্ত করার মত উপযুক্ত ব্যবস্থা ছিল না।

ফলে হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও রোগীর ব্যবহৃত পোশাক এবং শয্যায় ব্যবহৃত কাপড় পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে নানাভাবে সমস্যায় পড়তে হতো। এগুলো বাইরে থেকেই ওয়াশ করে আনতে হত। পরিষ্কারের পরও জীবাণু থাকার শঙ্কা থেকে যেত। কিন্তু এখন ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং প্ল্যান্টে এসব পোশাক ও কাপড় পরিষ্কার-জীবাণুমুক্ত করা সম্ভব হবে।

বর্তমানে এ হাসপাতালে ৯০ জন চিকিৎসক, ১৫০ জন নার্স ও তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারী মিলে প্রায় ৩০০ জন কর্মরত আছেন। ওয়ার্ড বয়, আয়া, ঝাড়–দার, কুক মশালচি, ইলেক্ট্রিশিয়ান ও মালী আছেন ৩৬ জন। এসব কর্মরতদের পোশাক এখন ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং প্ল্যান্টে জীবাণুমুক্ত করা হবে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, হাসপাতালে কর্মরত এবং রোগীর কাপড় পরিষ্কার ও জীবাণুমুক্ত করাটা একটা ঝামেলার কাজ ছিল। বাইরে থেকে এ কাজ করতে হয়।

বিশেষ করে বর্ষাকালে সমস্যায় পড়তে হত। কিন্তু এখন বেসরকারি একটি প্রতিষ্ঠান এটি স্থাপন করে দিচ্ছে। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ব্যয় বহন করছে। আগামী ফেব্রুয়ারি মাসে এটি স্থাপন করা হবে। ’

জানা যায়, প্রতিদিনই নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। গত বুধবার ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮টি ল্যাবে ১ হাজার ৭৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৪ জন। বর্তমানে মোট আক্রান্ত হয় ৩১ হাজার ৮৩৩ জন। ইতোমধ্যে মারা যান ৩৬৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ হাজার ৯২০ জন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…