খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির মেয়র প্রার্থী ডাঃ শাহাদাতের গাড়ীতে হামলার অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১, ৯:৩৯ অপরাহ্ণ
বিএনপির মেয়র প্রার্থী ডাঃ শাহাদাতের গাড়ীতে হামলার অভিযোগ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বিএনপি নেতারা হামলার জন্য আওয়ামী লীগ সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীর অনুসারী যুবলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর হালিশহর থানার ঈদগাহ এলাকায় রূপসা বেকারির সামনে এ হামলার ঘটনা ঘটেছে।

২৫ নম্বর রামপুর ওয়ার্ড থেকে গণসংযোগ শেষ করে ২৬ নম্বর ওয়ার্ডে যাচ্ছিলেন। ডাঃ শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্কর একই গাড়িতে ছিলেন। রূপসা বেকারির সামনে রামপুরের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী আব্দুস সবুর লিটনের অনুসারী যুবলীগের সন্ত্রাসীরা গাড়িতে ইট-পাথরের টুকরা নিক্ষেপ করে। তারা লাঠি দিয়ে গাড়িতে আঘাত করেছে। তবে গাড়ি থামানোর পর তারা দ্রুত চলে যায়। লাঠিসোঠা নিয়ে ২০-২৫ জন সেখানে আগে থেকেই দাঁড়ানো ছিল। এসময় সেখানে কোনো পুলিশ ছিলনা।

হামলায় গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও প্রার্থী শাহাদাতসহ প্রচারণায় যাওয়া নেতারা অক্ষত আছেন।

এদিকে গণসংযোগে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন মেয়র প্রার্থী ও নগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন।

গণসংযোগে তিনি বলেন, ‘সন্ত্রাসীরা এখন প্রার্থীদের ওপর হামলা চালানোর দুঃসাহস দেখাচ্ছে। আজ গণসংযোগ করার সময় আমার গাড়িতে হামলা হয়েছে। রামপুর ওয়ার্ডে আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর প্রার্থীর সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে আমার গাড়ীতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। বৃহস্পতিবার রাতে মধ্যম রামপুর বড়পুকুর এলাকায় সরকার দলীয় সন্ত্রাসী সাইফুর রহমান পলাশের নেতৃত্বে সন্ত্রাসীরা ধানের শীষের পোস্টার লাগানোর সময় নেতাকর্মীদের ওপর হামলা করে। এ অবস্থায় ভয়-ভীতিহীন পরিবেশ নির্বাচন করতে হলে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।’

শাহাদাত বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা নিজেরা নিজেদের মধ্যে হানাহানি, মারামারি করছে। তাদের গ্রেফতার না করলে সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা কোনো ধরনের হানাহানি, মারামারি চাই না। রাজনৈতিক মামলায় কাউকে হয়রানিও চাই না।’

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…