খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ডা.শাহাদাতের নির্বাচনী প্রচারণায় ওয়েব পোর্টাল উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ৩:৫০ অপরাহ্ণ
ডা.শাহাদাতের নির্বাচনী প্রচারণায় ওয়েব পোর্টাল উদ্বোধন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সবসময় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে। বিএনপির সব চিন্তা জনগণকে নিয়ে। জনগণের সঙ্গে যোগাযোগ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ইন্টারনেট। যেহেতু দেশের বেশিরভাগ যুবসমাজ ইন্টারনেট নির্ভর। তাই আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এ ওয়েব পোর্টাল চালু করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতেও এ ওয়েব পোর্টাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মঙ্গলবার (১৭ মার্চ) নগর বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের https://drshadat.com এ ওয়েব পোর্টাল উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এসময় ছিলেন উপস্থিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রীয় বিএনপির সদস্য মশিউর রহমান বিপ্লব, নগর বিএনপির উপদেষ্টা জাহাঙ্গির আলম, চাকসুর ভিপি নাজিম উদ্দিন, উত্তর জেলা বিএনপির নেতা জসিম উদ্দিন সিকদার, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, গাজী সিরাজউল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, মহিলা কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনি, জামালখান ওয়ার্ড কাউন্সিল প্রার্থী আবু মোহাম্মদ মহসিন চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির রাজনীতি জনগণের আস্থার ওপর নির্ভরশীল। অন্য রাজনীতিকরা জনগণের ওপর নির্ভরশীল নয়। ওয়েবসাইট ইজ এ ডায়ালগ। এ ওয়েব সাইটের মাধ্যমে জনগণের সঙ্গে সংলাপে সুবিধা হবে। আমাদের মেসেজ হলো-খালেদা জিয়ার মুক্তি চাই, ধানের শীষে ভোট চাই।

আমীর খসরু বলেন, সবচেয়ে বড়কথা জনগণকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া। ডা. শাহাদাত হোসেন চসিক নির্বাচনে সবচেয়ে বড় যোগ্য প্রার্থী। আমার আশা জনগণ শাহাদাত হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। এজন্য প্রচারণা অভিযানটা আমরা অন্যভাবে করার চিন্তা করছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের প্রচার অভিযান। আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষের কাছে যেতে চাই। জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক বেড়েছে। যেখানে যাচ্ছি জনগণের জোয়ার হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তাদের সঙ্গে সম্পৃক্ত হবো।
তিনি বলেন, শুধু সর্দি-কাশি হলে যে করোনা ভাইরাস হবে, তা কিন্তু ঠিক নয়। যে কোনো রোগ, সেটি ভাইরাস হোক, ব্যাক্টেরিয়া হোক রোগ প্রতিরোধ না থাকলে সংক্রমণ হওয়ার ঝুঁকি বেশি। সেজন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে। খাবারের মিনিমাম আধ-ঘণ্টা আগে ফল-ফ্রুট খেতে হবে।

এদিকে চট্টগ্রাম মহানগর জাসাস এর পক্ষ থেকে বিএনপির মেয়র প্রার্থী হোসেনের সমর্থনে নির্বাচনী প্রচারণার গানের সিডির মোড়ক উদ্বোধন করেন প্রধান অতিথি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাস এর সভাপতি কণ্ঠশিল্পী আব্দুল মান্নান রানা, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, মহানগর সাধারণ সম্পাদক মামুন উর রশিদ শিপন, শেখ জামিল, শিল্পী নজরুল ইসলাম তুহিন, দোস্ত মোহাম্মদ, টিভি ও বেতার শিল্পী সৈয়দ জিয়া প্রমুখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…