মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বেসরকারি ভাবে বিজয়ী
খাগড়াছড়ি প্রতিনিধি : জেলার মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শামছুল হক ‘নৌকা’ প্রতীকে ৫,৭২৪ ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এম এম জাহাঙ্গীর আলম ‘মোবাইল’ ৩,৭৮০ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এছাড়া বিএনপি’র শাহজালাল কাজল ‘ধানের শীষ’ প্রতীকে ৩,৬৮৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট শুরু হওয়ার আগে থেকেই ভোট কেন্দ্রে ভোটটারদের উপস্থিতি ছিলে ব্যাপক। ভোটারদের মাঝে উৎসব মূখর আনন্দ দেখা গেছে।
মাটিরাঙ্গা পৌর সভায় গোপন ব্যালট এর মাধমে ভোট প্রদানে ধলিয়া কেন্দ্রে মোশারফ নামে এক যুবক জাল ভোট প্রদান করতে চাইলেও প্রশাসনের হাতে ধরা পরে। পরে তাকে আটক করে নির্বাচনের পর সন্ধ্যায় ছেড়ে দেয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
খাগড়াছড়ি নিবার্চন অফিসার ও রির্টানিং কর্মকর্তা রাজু আহম্মেদ জানান, রোববার সকাল থেকে ভোটাররা নিরাপদে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছে। কোন কেন্দ্র অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী


আপনার মতামত লিখুন