খুঁজুন
, ,

পাঁচ মাসে দুইবার পুড়েছে দোকান: ঋণের বোঝায় জর্জরিত রাউজানের জয়নাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 25 February, 2021, 2:27 pm
পাঁচ মাসে দুইবার পুড়েছে দোকান: ঋণের বোঝায় জর্জরিত রাউজানের জয়নাল

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের পূর্বগুজরা ইউনিয়নের প্রবাস ফেরত যুবক মোঃ জয়নাল আবেদীন নিজ এলাকায় একটি মুদি দোকান খোলেন। দোকান থেকে উপার্জিত অর্থে সংসারের হাল ধরেছিল সে। কিন্তু করোনার থাবায় প্রভাব পড়ে তার ব্যাবসায়। এই নিয়ে দুশ্চিন্তার শেষ ছিলনা তার। এমন পরিস্থিতিতে গত বছরের বিগত বছরের ১১ সেপ্টেম্বর এক অগ্নিকান্ডের ঘটনায় তার বেঁচে থাকার অবলম্বন মুদি দোকানটা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

দোকান পুড়ে যাওয়ায় পর তার অবস্থার কথা বিবেচনা করে তার পাশে সহযোগিতার হাত বাড়ান রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী।

এবিএম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় মুজিব শতবর্ষ উপলক্ষে পুর্ণবাসন প্রক্রিয়ার আওতায় ফারাজ করিম চৌধুরীর কাছ থেকে গত ২ অক্টোবর
দোকান উপহার পেয়ে হতাশা ভুলে আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে জয়নাল। পরে এনজিও সংস্থা পদক্ষেপ, প্রত্যাশা সহ আরো কিছু সংসবথা থেকে পাঁচ লক্ষ টাকার ঋণ নিয়ে দোকানে মালামাল তোলেন। বেচা-বিক্রিও মোটামুটি ভালোই হচ্ছিল। কিন্তু পাঁচমাসের ব্যবধানে ১৯ ফেব্রুয়ারি (শুক্রবা দিবাগত রাত তিনটার দিকে আবারো অগ্নিকান্ডের ঘটনায় দোকানের মালামাল পুড়ে যায়। মাত্র কয়েকমাসের ব্যবধানে দোকানে আগুণ লাগার ঘটনায় পরিবারের ভরণ-পোষণ কিভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার।

১০নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আয়েশা বিবির বাড়ির মৃত মুন্সি মিয়ার পুত্র মোঃ জয়নাল আবেদীন বলেন, প্রথমবার দোকান পুড়ে যাওয়ায় চোখে-মুখে অন্ধকার দেখেছিলাম। রাউজানের সাংসদপুত্র আমাকে দোকান উপহার দিয়ে বেঁচে থাকার একটা অবলম্বন করে দেন। দোকানে বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে যখনি ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছি আবার দোকানটাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই টাকা ঋণের বোঝা তার উপর সংসারের ভরণ-পোষণ কিভাবে চালাবো?

জয়নাল বলেন, কেউ শত্রুতাবশত দোকানে আগুণ দিয়েছে। আমি জীবনে কোনোদিন কারো ক্ষতি করিনি। কেন বারবার আমার উপর এমনটা হচ্ছে আমি এর সুষ্ঠু বিচার চাই।

অগ্নিকান্ডের পর সেন্ট্রাল বয়েজ অব রাউজানের কর্মকর্তাগণ ফারাজ করিমের নির্দেশে জয়নালের দোকানে এসে তার হাতে কিছু অর্থ তুলে আবারো সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এলাকার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগ নেতা রোসাঙ্গীর আলম ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জমির উদ্দিন বাবুল
পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

জয়নাল বলেন, কেউ না কেউ আমার দোকানে আগুণ দিয়েছে। আমি চাই তাদের চিহিৃত করে শাস্তি দেওয়া হোক যাতে আগুণের সাথে কারো স্বপ্ন পুড়ে ছাড়খার না হয়।

২৪ ঘণ্টা/নেজাম

Feb2
Feb2

ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 12:09 pm
ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে একটি সেতু ধসে পড়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। এতে বান্দরবান-রাঙ্গামাটি সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পানির তীব্র স্রোতের মুখে দুধপুকুরিয়া-পদুয়া এলাকার সেতুটি ধসে পড়ে। ফলে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশের মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতু ধসে পড়ায় কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা ও নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

৪ লাখ মানুষ পানিবন্দি, ৭ উপজেলায় সেনা মোতায়েন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 6:47 am
৪ লাখ মানুষ পানিবন্দি, ৭ উপজেলায় সেনা মোতায়েন

চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ইন এইড টু সিভিল পাওয়ার-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীকে জেলার সাতটি উপজেলায় মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা বন্যাদুর্গত এলাকায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এতে এসব এলাকার প্রায় ৪ লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন এবং পানিবন্দি হয়ে আছেন। পরিস্থিতি মোকাবিলায় ১০ পদাতিক ডিভিশনের উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় সরঞ্জাম দ্রুত দুর্গত এলাকায় মোতায়েন করা হয়েছে।

এদিকে, ভারী বর্ষণের কারণে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এসব এলাকায় জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে।

আইএসপিআর আরও জানিয়েছে, দুর্গত এলাকায় আটকে পড়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ২৪ পদাতিক ডিভিশন ইতোমধ্যে বন্যাকবলিত এলাকায় তিনটি ক্যাম্প স্থাপন করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের জানমাল রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গত এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 6:37 am
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ না করতে দেশের সব গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সরকার।

আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন মেনে চলার স্বার্থে শুক্রবার (১০ জুলাই) তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে এ আহ্বান জানানো হয়।

তথ্যবিবরণীতে দেশের প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত কোনো পলাতক অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে।

তাই দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার যেকোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য (সরাসরি কিংবা ধারণকৃত) টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

সরকার প্রত্যাশা করে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকবৃন্দ প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।