নোয়াজিষপুরে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
আজ রাউজানের ১৫ নং নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফোরকান সিকদার এর নেতৃত্বে “রাউজানবাসীর নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত এবং সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার এর অঙ্গীকারনামা” সম্মিলিত লিফলট বিতরণ করার লক্ষ্যে নোয়াজিষপুর ইউনিয়নের আওতাধীন নদিমপুর গ্রামের ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ড এর সাধারণ জনগণকে নিয়ে এক পথসভার আয়োজন করা হয়।
এই পথসভার যাত্রা শুরু হয় মৌওলানা মুকবুল আহম্মেদ শাহার মাজার জিয়ারতের মাধ্যমে, পরে এটি সারাং বাজার, পশ্চিম নদিমপুর, নদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনুস আলমাস স্কুল প্রদক্ষিণ করে ছালে আহম্মেদ চৌধুরী বাড়িতে গিয়ে শেষ হয়।
উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মুরাদুর রহমান বাবর।
মুরাদুর রহমান তার বক্তব্যে বলেন, “চট্টগ্রাম-৬ আসন থেকে গোলাম আকবর খন্দকারকে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করার আহবান জানান এবং সাধারণ জনগনকে জিয়া পরিবারের রাজনৈতিক আর্দশ ধারণ করার আহবান জানান”।
উক্ত পথসভায় সাধারণ জনগণের মাঝে বক্তব্য রাখেন নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফোরকান সিকদার।
ফোরকান সিকদার তার বক্তব্যে বলেন, “রাউজানের জনগন ফ্যাসিস্ট হাসিনার শাসন চাই না, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ফজলে করিম জুইন্নের চালানো জুলুম নির্যাতন থেকে জনগণ মুক্তি চাই। গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে রাউজানের জনগণকে অচিরেই সন্ত্রাস এবং চাঁদাবাজ থেকে মুক্ত করা হবে। এর পাশাপাশি তিনি রাউজান থানা পুলিশ এবং র্যাব- ৭ এর চালানো অভিযানগুলোর জন্য ধন্যবাদ জানান এবং অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান পরিচালনা করার আহবান জানান।”
এতে আরো বক্তব্য রাখেন এজেহার মেম্বার, মো: জহির সওদাগর, মো: সালাউদ্দীন, মো: সুজন চৌধুরী, মো: কামরুল হাসান খোকন, মো: রবিউল, দোস্ত মোহাম্মদ মেম্বার, রুবেল তালুকদার, মোহাম্মদ হুমায়ূন, মোহাম্মদ পারভেজ, আতাউল চৌধুরী, মোহাম্মদ ইমন, মো: জুনু, মো: রাকিব মো: আরিফ, মোহাম্মদ জোবাইয়েদ, মোহাম্মদ তাসিফ প্রমুখ।


আপনার মতামত লিখুন