খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে স্মার্ট এনআইডি বিতরণ শুরু হচ্ছে ৭ মার্চ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১, ৫:২৯ অপরাহ্ণ
বোয়ালখালীতে স্মার্ট এনআইডি বিতরণ শুরু হচ্ছে ৭ মার্চ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রম আগামী ৭ মার্চ থেকে শুরু হবে। উপজেলার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে সিডিউল অনুযায়ী বিতরণ করা হবে।

বোয়ালখালী উপজেলার প্রত্যেক ভোটার এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.নুরুল ইসলাম।

তিনি বলেন, আগামী ৭ মার্চ থেকে বোয়ালখালী উপজেলার ইউনিয়ন ও পৌরসভায় পর্যায়ক্রমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু করা হবে। নিজ নিজ ওয়ার্ডের নির্ধারিত কেন্দ্র থেকে সিডিউল অনুযায়ী ভোটারগণ তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে পারবেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নে ৭ মার্চ থেকে ১৭ মার্চ, আমুচিয়া ইউনিয়নে ১৩ মার্চ থেকে ১৬ মার্চ, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে ১৮ মার্চ থেকে ২৫ মার্চ, চরণদ্বীপ ইউনিয়নে ২৭ মার্চ থেকে ২ এপ্রিল, পোপাদিয়া ইউনিয়নে ৩ এপ্রিল থেকে ১০ এপ্রিল, সারোয়াতলী ইউনিয়নে ১১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল, শাকপুরা ইউনিয়নে ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল, পশ্চিম গোমদণ্ডীতে ২৮ এপ্রিল থেকে ২ মে, কধুরখীল ইউনিয়নে ৩ মে থেকে ৯ মে ও বোয়ালখালী পৌরসভায় ১৭ মে থেকে ২০ জুন পযর্ন্ত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

নির্দিষ্ট তারিখে সময় অনুযায়ী বিতরণ কেন্দ্রে এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণের সময় ভোটারকে দেশ আঙুলের ছাপ এবং দুই চোখের আইরিশ ইমেজ প্রদান করতে হবে। সাথে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে আনতে হবে। লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে হারানো ফি বাবদ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ৩৪৫ টাকা চালানের মাধ্যমে জমা প্রদান করে চালানের কপি সঙ্গে আনতে হবে।

তবে শুধুমাত্র ২০১৯ সালের হালনাগাদে অন্তর্ভুক্ত ভোটারগণকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র নির্ধারিত কেন্দ্রের ১টি কক্ষে সিডিউল অনুযায়ী বিতরণ করা হবে। তাদের নতুন করে বায়োমেট্রিক নেওয়া হবে না। স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণের সময় ভোটার স্লিপ আনতে হবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…