খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানে আজিজিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসায় ২ দিন ব্যাপী সালানা জলসা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৫ মার্চ, ২০২১, ৯:৩৩ অপরাহ্ণ
রাউজানে আজিজিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসায় ২ দিন ব্যাপী সালানা জলসা অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা নিকেতন আজিজিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের উদ্যােগে ৩ ও ৪ মার্চ বুধবার ও বৃহস্পতিবার সারাদিন ব্যাপী নোয়াপাড়া আজিজিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউছিয়া, প্রতিষ্ঠানের একাডেমীর ছাত্রদের নাত ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সভাপতি হযরাতুলহাজ্ব আল্লামা কাজি মুহাম্মদ মাহমুদুল হক কাদেরীর সভাপতিত্বে ও আল্লানা গাজী শেরেবাংলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও পরিচালনা পরিষদের সদস্য মুহাম্মদ ইসমাইল এর সঞ্চালনায় সালানা জলসায় ১ম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা গাজী শেরেবাংলা (রাঃ) বড় শাহজাদা পীরে তরিকত হযরাতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ আমিনুল হক আলকাদেরী (মাঃ জিঃ আঃ) , ২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরাতুলহাজ্ব শাহাজাদা মুহাম্মদ বদরুল হক আলকাদেরী (মাঃ জিঃ আঃ)।

উক্ত সালানা জলসায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি, প্রবীণ আলেমে দ্বীন হযরাতুলহাজ্ব আল্লামা হাফেজ মাওলানা রহুল আমিন আল কাদেরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য তফসির আহমদ,পরিচালনা পরিষদের সদস্য কাজি মুহাম্মদ নাজমুল হক।

আলোচক ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব,আবতাহী মুজ্জাদ্দেদীয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক হযরাতুলহাজ্ব আল্লামা মুফতি আলা উদ্দিন জিহাদি, বাকলিয়া আহম্মদীয়া করিমিয়া ডিগ্রি মাদ্রাসার আরবী প্রভাষক হযরাতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুন নুর জিহাদি, হযরাতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ নইমুদ্দিন হোসাইনী, হযরাতুলহাজ্ব আল্লামা আইয়ুব বদরী, হযরাতুলহাজ্ব আল্লামা আজিজুর রহমান আলকাদেরী, আজিজিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার সহ সুপার মাওলানা মুহাম্মদ আজিজুল হক কাদেরী, হযরত মাওলানা মিজানুর রহমান কাদেরী, মাওলানা ইয়াছিন কাদেরী, মাওলানা আলি আজম কাদেরী প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য ও আল্লামা গাজী শেরেবাংলা (রাঃ) স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাসুলুল্লাহ (দঃ) ও সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শীত হয়ে দ্বীন মাজহাবের খেদমত করার জন্য আপনার সন্তানকে মাদ্রাসার শিক্ষাই শিক্ষিত করুন।

পরিশেষে মিলাদ ও কিয়াম ও আখেরি মুনাজাতের মাধ্যমে সালানা জলসার পরিসমাপ্তি হয়।

২৪ ঘণ্টা/নেজাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…