রাউজানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার : অস্ত্র উদ্ধার
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানের হলদিয়া ইউনিয়ন থেকে অস্ত্র সহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ।
১৩মার্চ দিবাগত রাত ৪ টার সময় গোপন সংবাদের পুলিশ এই সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।
রাউজান থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুণ এর নেতৃত্বে এস আই আব্দুল হক, এএসআই ওমর ফারুক, এএসআই লাল নুন লিম বম, মোঃ সোহেলসহ রাউজান থানাধীন হলদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছিন্নি বটতল টিলার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মৃত আবুল বশর পুত্র মোঃ রাশেদুল আলম (৪০) কে গ্রেফতার করে।
আটকের পর আসামীর শয়ন কক্ষে বাশের মাচার (চালা) সাথে লুকানো একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত ১টি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড তাজা গুলি সহ উদ্ধার পূর্বক জব্দ করেন পুলিশ।
রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুণ জানান, ধৃত আসামী অবৈধ ভাবে নিজ দখলে দেশীয় তৈরি অস্ত্র ও গুলি রাখায় তার বিরুদ্ধে রাউজান থানার মামলা রুজু করা হয়।
উল্লেখ্য যে, ধৃত আসামি মোঃ রাশেদুল আলম রাউজান থানার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে রাউজান থানায় ৪টি মামলা রয়েছে।
২৪ ঘণ্টা/নেজাম


আপনার মতামত লিখুন