খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নেইমারের নৈপুণ্যে জয় পেল ব্রাজিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৪ জুন, ২০২১, ৭:৪২ পূর্বাহ্ণ
নেইমারের নৈপুণ্যে জয় পেল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক : নেইমার নৈপুণ্যে দাপুটে জয় দিয়ে আসর শুরু করেছে ব্রাজিল। বি গ্রুপের প্রতিপক্ষ ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। পেনাল্টি থেকে গোল আদায়ের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন নেইমার। একটি করে গোল করেছেন মারকুইনহোস আর বারবোসা।

করোনায় প্রায় ভেস্তে যাওয়া আসরটা অবশেষে আলোর মুখ দেখল। মাঠে গড়াল কোপা আমেরিকা। আসর নিয়ে আশঙ্কা থাকলেও শেষ মুহূর্তে আয়োজক হয়ে যাওয়া ব্রাজিলের জয়টা ছিল প্রত্যাশিত।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্জায় ভেনেজুয়েলাকে নিয়ে ছেলে খেলা করতে না পারলেও আধিপত্য ঠিকই বিস্তার করেছে সেলেসাওরা। নেইমারের নৈপুণ্যে ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে। তিন গোলের একটি নেইমার করেছেন। অন্য দুটির পেছনে অবদান এই পিএসজি তারকার।

বি গ্রুপের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল ৪-৩-৩ ছকে মাঠে নেমেছিল। বিপরীতে ভেনেজুয়েলা ৫-৪-১ ছকে নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত থেকেছে। যদিও গোল হজম থেকে নিজেদের দূরে রাখতে পারেনি।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ব্রাজিল। একের পর এক আক্রমণ করে তটস্থ রেখেছে প্রতিপক্ষের ডিফেন্ডারদের। কিন্তু প্রথমার্ধে তাদের এক গোল নিয়ে থাকতে হয়েছে। তবে প্রথমার্ধে যেভাবে আক্রমণ হয়েছে, তাতে করে গোল সংখ্যা আরও বাড়লে অবাক হওয়ার কিছু ছিল না।

ম্যাচের ৯ মিনিটে গোলকিপারকে একা পেয়ে নেইমার লক্ষ্যে শট নিতে পারেনি। একটু পর মিলিতাওর হেড লক্ষ্যভ্রষ্ট হয়। যদিও সেলেসাওদের প্রথম গোল পেতে বেশি সময় অপেক্ষায় থাকতে হয়নি।

২৩ মিনিটে প্রথম গোল হয়। নেইমারের বা প্রান্তের কর্নার থেকে মারকুইনহোস ৬ গজের মধ্যে থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। ২৫ মিনিটে বল জালে জড়ালেও অফসাইডের কারণে ব্রাজিল গোল পায়নি। ৩০ মিনিটে নেইমারের আরও একটি প্রচেষ্টা পোস্টের বাইরে দিয়ে যায়।

বিরতির পর ব্রাজিল আরও দুর্বার। ৫৩ মিনিটে গ্যাব্রিয়েল জেসাসের ক্রসে নেইমার পোস্টের সামনে ফাঁকায় পা ছোঁয়াতে পারেননি। ৬২ মিনিটে দানিলোকে ফেলে দেয় ভেনেজুয়েলার এক ডিফেন্ডার। পেনাল্টি থেকে দেখে শুনে নেইমার গোলকিপারের বিপরীত দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন।

নেইমারের ঝলক তখনও শেষ হয়নি। ৮৯ মিনিটে ব্রাজিল তৃতীয় ও শেষ গোল পায়। সেখানেও অবদান নেইমারের। বা প্রান্ত থেকে গোলকিপারকে কাটিয়ে নেইমারের নেওয়া ক্রসে গাব্রিয়েল বারবোসা ৩-০ করেন।

কোচ তিতের মুখে তখন চওড়া হাসি। দল যে হেসে-খেলে কোপা আমেরিকা অভিযান শুরু করেছে।

২৪ ঘণ্টা/পায়েল

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…