খুঁজুন
, ,

সরকারের বিদায়ের জন্য রক্ত দিয়ে স্বাক্ষর করে শপথ করছি : আ স ম রব

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 6 November, 2019, 4:35 pm
সরকারের বিদায়ের জন্য রক্ত দিয়ে স্বাক্ষর করে শপথ করছি : আ স ম রব

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘শুধু আবরার হত্যার সুষ্ঠু বিচারের দাবি নয়, এই সরকারের বিদায়ের জন্য রক্ত দিয়ে স্বাক্ষর করে শপথ করছি। বৃহত্তর জাতীয় ঐক্য গঠন করে এই সরকারের বিদায় করব।’

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে আবরার হত্যার বিচারের দাবিতে ‘রক্তের অক্ষরে সত্যের সাক্ষ্য’র কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে রব বলেন, ‘কত রক্ত চাই আপনাদের? রক্তের বন্যায় ভেসে যাবে সব অন্যায়। যত রক্ত চান রক্ত দিব কিন্তু জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। সরকারি দল থেকে বলা হচ্ছে- আবরারের বিচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে তাহলে আমরা আন্দোলন করছি কেন? আবরার এর বিচার হয় নাই।’

তিনি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের ওপর হামলা চালানো হয়েছে। কিছুদিন আগে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পানিতে ফেলে দিয়েছে ছাত্রলীগ, এসবের বিচারও এখনো হয়নি।’

এই সরকার একটি খুনি সরকার মন্তব্য করে আ স ম রব বলেন, ‘এই সরকার জনগণের সব অধিকার হরণ করেছে। তারা পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে আন্দোলন দমন করে আর বলে আন্দোলন করতে পারে না, বক্তব্য দিতে পারে না। স্বৈরাচারী পন্থায় ক্ষমতায় থাকবেন? বাংলাদেশ ব্রিটিশ আমল থেকে কেউ এই স্বৈরাচারী পন্থায় ক্ষমতায় বেশিদিন থাকতে পারেনি আপনিও পারবেন না। আপনাদেরও ক্ষমতা ছেড়ে দিতে হবে।’

তিনি বলেন, ‘এখনই সরকার শুধু আবরারকে খুন করে নাই। জনগণের অধিকার খুন করেছে, গণতন্ত্র হরণ করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে খুন করেছে। এখনো খুন করছে তারা।’

ছাত্রলীগ একটি খুনিলীগ মন্তব্য করে তিনি বলেন, ‘এই ছাত্রলীগ এখন ছাত্রলীগ নাই তারা খুনিলীগ হয়ে গেছে। গতকাল (বৃহস্পতিবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর হামলা চালিয়েছে। এই ছাত্রলীগের প্রতিটি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল আছে। শেখ হাসিনা প্রতিটি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থানা, উপজেলায়, ওয়ার্ডে টর্চার সেল তৈরি করে দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন ছাত্রলীগ তাদের অঙ্গসংগঠন না। ছাত্রলীগ-যুবলীগ যদি আপনারদের অঙ্গসংগঠন না হয় তাহলে গণভবনে কী করে কমিটি ঘোষণা করেন এর উত্তর দেন।’ এ সময় তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, কার্যকরী সভাপতি আবু সাইয়েদ, জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব প্রমুখ।

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।